ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়ল ৮ মোটরসাইকেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩৯ সময় দেখুন

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনের সামনে একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অ্যাম্বুলেন্সটির চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আটটি মোটরসাইকেলও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল চত্বরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শিশু রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সটি হাসপাতাল চত্বরে রাখা হয়। চালকের সহকারী গাড়ির পেছনের দরজা খুলছিলেন, আর চালক ভেতরে বসে ছিলেন। এ সময় হঠাৎ অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে বিকট শব্দ হয়। এরপরই আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা কাছে গিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে পারেননি। তারা নিরাপদ দূরত্বে সরে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সেখানে একটি অ্যাম্বুলেন্স ও পাশে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলছিল। হাসপাতালের দুইতলা ভবনের সামনে হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

তিনি জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। তবে ভেতরে কিছুটা ধোঁয়া রয়েছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ অ্যাম্বুলেন্সচালককে উদ্ধার করে প্রথমে খুলনায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বাগেরহাটের সিভিল সার্জন আ. স. মো. মাহাবুবুল আলম বলেন, মাসিক সভা চলাকালে হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে যেতে দেখা যায়। পাশে থাকা আরও সাত থেকে আটটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

ঘটনার পরপরই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মূল হাসপাতাল ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আহত অ্যাম্বুলেন্সচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুরোনো ও বেসরকারি অ্যাম্বুলেন্সের গ্যাস ও অক্সিজেন সিলিন্ডারের মেয়াদ এবং গাড়ির ফিটনেস নিয়মিত পরীক্ষা করা জরুরি। মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ সিলিন্ডার ব্যবহার বন্ধ করতে হবে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের বিপর্যয় থেকে হাসপাতাল রক্ষা পেয়েছে। তবে অ্যাম্বুলেন্সচালক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স রাখার স্থান ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল এলাকায় গ্যাসচালিত অ্যাম্বুলেন্স ও যানবাহন রাখার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়ল ৮ মোটরসাইকেল

আপডেটের সময়: ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনের সামনে একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অ্যাম্বুলেন্সটির চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আটটি মোটরসাইকেলও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল চত্বরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শিশু রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সটি হাসপাতাল চত্বরে রাখা হয়। চালকের সহকারী গাড়ির পেছনের দরজা খুলছিলেন, আর চালক ভেতরে বসে ছিলেন। এ সময় হঠাৎ অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে বিকট শব্দ হয়। এরপরই আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা কাছে গিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে পারেননি। তারা নিরাপদ দূরত্বে সরে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সেখানে একটি অ্যাম্বুলেন্স ও পাশে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলছিল। হাসপাতালের দুইতলা ভবনের সামনে হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

তিনি জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। তবে ভেতরে কিছুটা ধোঁয়া রয়েছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ অ্যাম্বুলেন্সচালককে উদ্ধার করে প্রথমে খুলনায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বাগেরহাটের সিভিল সার্জন আ. স. মো. মাহাবুবুল আলম বলেন, মাসিক সভা চলাকালে হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে যেতে দেখা যায়। পাশে থাকা আরও সাত থেকে আটটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর