ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সাবেক এডিসি গোলাম সাকলায়েনকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৭ সময় দেখুন

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম সাকলায়েন ২০২১ সালে আলোচিত পরীমনি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তার বিরুদ্ধে পরীমনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও অনিয়মের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে তাকে ডিবি থেকে সরিয়ে অন্য ইউনিটে বদলি করা হয়।

আরও পড়ুনঃ  হাওরে জলাবদ্ধতা, ১৯৮ হেক্টর জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা

পরবর্তী সময়ে তাকে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) এবং পরে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের জুন–জুলাই মাসে সাভারের ঢাকা বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত মামলার তদন্ত চলাকালে পরীমনির সঙ্গে তার যোগাযোগের বিষয়টি সামনে আসে। পরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তও করা হয়।

আরও পড়ুনঃ  হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, দায়িত্বে থাকাকালে সাকলায়েনের সঙ্গে পরীমনির যোগাযোগ ও সাক্ষাতের ঘটনা ঘটে এবং পরবর্তীতে তিনি নিয়মিতভাবে তার বাসায় যাতায়াত করতেন বলে সিডিআর বিশ্লেষণে পাওয়া যায়।

আরও পড়ুনঃ  গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বড় পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রীর

এই প্রেক্ষাপটে দীর্ঘ তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সাবেক এডিসি গোলাম সাকলায়েনকে

আপডেটের সময়: ০৮:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম সাকলায়েন ২০২১ সালে আলোচিত পরীমনি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তার বিরুদ্ধে পরীমনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও অনিয়মের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে তাকে ডিবি থেকে সরিয়ে অন্য ইউনিটে বদলি করা হয়।

আরও পড়ুনঃ  ৭৩ দিনেই পুরো কোরআন মুখস্থ করল ১৩ বছরের মুসাইব

পরবর্তী সময়ে তাকে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) এবং পরে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের জুন–জুলাই মাসে সাভারের ঢাকা বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত মামলার তদন্ত চলাকালে পরীমনির সঙ্গে তার যোগাযোগের বিষয়টি সামনে আসে। পরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তও করা হয়।

আরও পড়ুনঃ  গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বড় পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রীর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, দায়িত্বে থাকাকালে সাকলায়েনের সঙ্গে পরীমনির যোগাযোগ ও সাক্ষাতের ঘটনা ঘটে এবং পরবর্তীতে তিনি নিয়মিতভাবে তার বাসায় যাতায়াত করতেন বলে সিডিআর বিশ্লেষণে পাওয়া যায়।

আরও পড়ুনঃ  বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়ল ৮ মোটরসাইকেল