ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঢাকায় দুপুরের আগেই নামতে পারে বৃষ্টি, বজ্রবৃষ্টিরও আভাস রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাবার লাশের পর এবার মাকে ঘরছাড়া, কেশবপুরে দুই ভাইকে ঘিরে নতুন অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১৯ সময় দেখুন

যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়ির বারান্দায় রেখে কবরের জায়গা নিয়ে সংঘর্ষে জড়ানো সেই দুই ভাইয়ের বিরুদ্ধে এবার বৃদ্ধা মাকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন নুরজাহান বেগম। বর্তমানে প্রায় ১২ কিলোমিটার দূরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে। পরপর দুই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে নুরজাহান বেগমের স্বামী খালেক মানের মরদেহ বাড়ির বারান্দায় রাখা ছিল। স্বজনরা যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কবরের জায়গা নিয়ে দুই ছেলে মাহবুর রহমান ও আসাবুর রহমানের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নুরজাহান বেগমকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার দুই ছেলের বিরুদ্ধে। স্বামীকে হারানোর শোকের মধ্যেই নিজের বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি।

আরও পড়ুনঃ  সার্ককে আরও কার্যকর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

পরে মেয়ে নাছিমা বেগমের বাড়িতে আশ্রয় নেন নুরজাহান। পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামে মেয়ের বাড়িটি তার নিজের ভিটা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। নুরজাহানের মেয়েজামাই নজরুল ইসলাম জানান, বর্তমানে তিনি তাদের বাড়িতেই অবস্থান করছেন।

এদিকে আসাবুর রহমানের ছেলে আল আমিন জানান, চিকিৎসার জন্য তার বাবা বাইরে রয়েছেন। বড় চাচা মামলা করেছেন শুনে তিনি বাড়িতে আসেননি। তবে তার দাদি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

আরও পড়ুনঃ  নাগরিকত্ব নিয়ে খবর প্রকাশকারীদের দেশের মঙ্গলচিন্তা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিদেরও নজরে এসেছে। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সন্যাসগাছা ওয়ার্ডের সদস্য পংকজ চক্রবর্তী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয়ভাবে বসে ঘটনাটি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, সন্যাসগাছায় মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার বিষয়টি তার জানা নেই। তবে নুরজাহান বেগম অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

বাবার লাশের পর এবার মাকে ঘরছাড়া, কেশবপুরে দুই ভাইকে ঘিরে নতুন অভিযোগ

আপডেটের সময়: ০৮:৪৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়ির বারান্দায় রেখে কবরের জায়গা নিয়ে সংঘর্ষে জড়ানো সেই দুই ভাইয়ের বিরুদ্ধে এবার বৃদ্ধা মাকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন নুরজাহান বেগম। বর্তমানে প্রায় ১২ কিলোমিটার দূরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে। পরপর দুই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হলো মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে নুরজাহান বেগমের স্বামী খালেক মানের মরদেহ বাড়ির বারান্দায় রাখা ছিল। স্বজনরা যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কবরের জায়গা নিয়ে দুই ছেলে মাহবুর রহমান ও আসাবুর রহমানের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নুরজাহান বেগমকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার দুই ছেলের বিরুদ্ধে। স্বামীকে হারানোর শোকের মধ্যেই নিজের বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি।

আরও পড়ুনঃ  রংপুরে ৪ খুন: আদালতে সীমান্তের জবানবন্দি, মিলেছে আসামিদের বক্তব্যের সঙ্গে