ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিএম কলেজে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে সেশন ফি ও বিভিন্ন আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৩ মে) সকাল ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত ফি’র বাইরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করছে। তাদের দাবি অনুযায়ী, সেশন ফি ২ হাজার ৬২০ টাকার মধ্যে প্রায় ৭৮০ টাকার ব্যয়ের সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। এছাড়া কিছু খাতে টাকা নেওয়া হলেও বাস্তবে সেই সুবিধা তারা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে

বিক্ষোভে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—সেশন ফি জমার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে নেওয়া অর্থ ফেরত, সব ফি’র স্বচ্ছ হিসাব প্রকাশ এবং শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নিশ্চিত করা।

একই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাও পৃথকভাবে সমাবেশ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময়

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, সেশন ফি বছরে একবার নির্ধারিত নিয়ম অনুযায়ী নেওয়া হয় এবং এর বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই। তবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরিষ্কার করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

বিএম কলেজে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৪:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে সেশন ফি ও বিভিন্ন আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৩ মে) সকাল ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত ফি’র বাইরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করছে। তাদের দাবি অনুযায়ী, সেশন ফি ২ হাজার ৬২০ টাকার মধ্যে প্রায় ৭৮০ টাকার ব্যয়ের সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। এছাড়া কিছু খাতে টাকা নেওয়া হলেও বাস্তবে সেই সুবিধা তারা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা।

আরও পড়ুনঃ  ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময়

বিক্ষোভে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—সেশন ফি জমার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে নেওয়া অর্থ ফেরত, সব ফি’র স্বচ্ছ হিসাব প্রকাশ এবং শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নিশ্চিত করা।

একই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাও পৃথকভাবে সমাবেশ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ