ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিপিএল নিয়ে শান্তর আলাদা রোমাঞ্চ, ‘এটি আমাদের জন্য বড় একটি মঞ্চ’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর মাঠে না গড়ালেও দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বিপিএল শুধু বিনোদন বা প্রতিদ্বন্দ্বিতার আসর নয়, দেশের ক্রিকেটারদের জন্য নিজেদের মেলে ধরারও গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে টুর্নামেন্টটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন শান্ত। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা থেকে তিনি জানান, প্রতি বছর বিপিএল শুরুর আগে তার মধ্যে আলাদা এক ধরনের উত্তেজনা কাজ করে।

আরও পড়ুনঃ  ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

‘প্রতিবারই আলাদা রোমাঞ্চ কাজ করে’

বিপিএলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া শান্তর কাছে টুর্নামেন্টটি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তিনি বলেন,

‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ।’

শান্তর মতে, বিপিএলে ভালো পারফরম্যান্স একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তার ক্যারিয়ারেও ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুনঃ  পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তিনি বলেন, সেখানে ভালো করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।

তরুণদের উঠে আসার বড় সুযোগ

শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেই নয়, দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নেও বিপিএলের গুরুত্ব দেখছেন শান্ত। বিশেষ করে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট বড় সুযোগ তৈরি করে বলে মনে করেন তিনি।

শান্ত বলেন,

‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়।’

জাতীয় দলের টেস্ট অধিনায়কের মতে, ঘরোয়া ক্রিকেটের পরিচিত পরিসর পেরিয়ে বিপিএলের মতো বড় মঞ্চে তরুণদের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ তৈরি হয়। আর এ কারণেই দেশের ক্রিকেটে বিপিএলকে গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা হিসেবে দেখেন তিনি।

আরও পড়ুনঃ  শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

যদিও পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর বিষয়ে অনিশ্চয়তা রয়েছে, শান্তর কথায় স্পষ্ট—দেশের ক্রিকেটারদের কাছে এই টুর্নামেন্টের আবেদন ও গুরুত্ব এখনো আগের মতোই রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিপিএল নিয়ে শান্তর আলাদা রোমাঞ্চ, ‘এটি আমাদের জন্য বড় একটি মঞ্চ’

আপডেটের সময়: ১০:২২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর মাঠে না গড়ালেও দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বিপিএল শুধু বিনোদন বা প্রতিদ্বন্দ্বিতার আসর নয়, দেশের ক্রিকেটারদের জন্য নিজেদের মেলে ধরারও গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে টুর্নামেন্টটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন শান্ত। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা থেকে তিনি জানান, প্রতি বছর বিপিএল শুরুর আগে তার মধ্যে আলাদা এক ধরনের উত্তেজনা কাজ করে।

আরও পড়ুনঃ  অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

‘প্রতিবারই আলাদা রোমাঞ্চ কাজ করে’

বিপিএলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া শান্তর কাছে টুর্নামেন্টটি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তিনি বলেন,

‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ।’

শান্তর মতে, বিপিএলে ভালো পারফরম্যান্স একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তার ক্যারিয়ারেও ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুনঃ  পূবালী ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহে গ্রেপ্তার ১

তিনি বলেন, সেখানে ভালো করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।

তরুণদের উঠে আসার বড় সুযোগ

শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেই নয়, দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নেও বিপিএলের গুরুত্ব দেখছেন শান্ত। বিশেষ করে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট বড় সুযোগ তৈরি করে বলে মনে করেন তিনি।

শান্ত বলেন,

‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়।’

জাতীয় দলের টেস্ট অধিনায়কের মতে, ঘরোয়া ক্রিকেটের পরিচিত পরিসর পেরিয়ে বিপিএলের মতো বড় মঞ্চে তরুণদের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ তৈরি হয়। আর এ কারণেই দেশের ক্রিকেটে বিপিএলকে গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা হিসেবে দেখেন তিনি।

আরও পড়ুনঃ  থানচিতে ভয়াবহ আগুন, পুড়ল ১০ দোকান