ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে হেলেন কেলার ইন্টারন্যাশনালের সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বৈঠক ভাইকে ১ হাজার ৮৫০ শতাংশ জমি দেওয়ার অভিযোগ হারুনের বিরুদ্ধে রাজধানীতে ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার ডেঙ্গুর পিক মৌসুম সামনে, আত্মতুষ্টির সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ইউনিভার্সালের ইতিহাসে সর্বোচ্চ আয়, রেকর্ড গড়ল নোলানের ‘দ্য ওডিসি’ নিখোঁজ সংবাদ: কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমের ছবি, সাঁটালেন ছাত্র ফেডারেশনের নেতা তিন পাসপোর্টে ৬ দেশে ২৫ বার ভ্রমণ, কাস্টমস কর্মকর্তা আইয়ুব বরখাস্ত ২০২৯ সালের মধ্যে অভিন্ন দেওয়ানি আইন চালুর লক্ষ্য ভারতের, উদ্বেগ মুসলিমদের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

সামরিক প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সময় ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফল আসায় পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন। এতে বলা হয়েছে, গত ৩১ আগস্ট থেকে নিজাম উদ্দিনের সাময়িক বরখাস্ত কার্যকর হবে।

আরও পড়ুনঃ  গোড্ডার বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যেই বাড়বে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন গত ৮ জানুয়ারি থেকে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) ২০২৬ কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিচ্ছিলেন।

প্রশিক্ষণ চলাকালে গত ৭ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

সেখানে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার অংশ হিসেবে তাঁর ডোপ টেস্ট করা হয়।

প্রস্রাবের নমুনায় দুই ধরনের মাদক উপাদান

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষায় নিজাম উদ্দিনের প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।

সরকারি আদেশে এ ফলাফলকে শৃঙ্খলা বিধিমালার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণরত একজন কর্মকর্তার মাদক সংশ্লিষ্টতাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি সার জব্দ, আটক ২

বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত

এই প্রেক্ষাপটে একই বিধিমালার ১২(১) অনুযায়ী নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ শাস্তিমূলক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে সাময়িক বরখাস্ত থাকার সময়ে বিধি অনুযায়ী তিনি নিয়মিত খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী থাকবেন।

সরকারি আদেশে তাঁর সাময়িক বরখাস্তের কার্যকর তারিখ হিসেবে ৩১ আগস্ট উল্লেখ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০৫:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সামরিক প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সময় ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফল আসায় পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন। এতে বলা হয়েছে, গত ৩১ আগস্ট থেকে নিজাম উদ্দিনের সাময়িক বরখাস্ত কার্যকর হবে।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১

প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন গত ৮ জানুয়ারি থেকে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) ২০২৬ কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিচ্ছিলেন।

প্রশিক্ষণ চলাকালে গত ৭ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

সেখানে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার অংশ হিসেবে তাঁর ডোপ টেস্ট করা হয়।

প্রস্রাবের নমুনায় দুই ধরনের মাদক উপাদান

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষায় নিজাম উদ্দিনের প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।

সরকারি আদেশে এ ফলাফলকে শৃঙ্খলা বিধিমালার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণরত একজন কর্মকর্তার মাদক সংশ্লিষ্টতাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাইকে ১ হাজার ৮৫০ শতাংশ জমি দেওয়ার অভিযোগ হারুনের বিরুদ্ধে