ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে পারিবারিকভাবে বিয়ের পর বাসর রাতেই এক অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতিতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই তরুণী বরের বাড়িতে অবস্থান নিলে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান বর ওমর ফারুক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চর লক্ষীদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ওমর ফারুক গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে নিয়ে আসেন। রাত ১০টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা ও আনন্দ চলার সময় ওই অন্তঃসত্ত্বা তরুণী বরের বাড়িতে হাজির হন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ দিয়ে চলাচল করবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন

শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত তিনি ওই বাড়িতে অবস্থান করেন। পরে আইনি পদক্ষেপ নিতে রোববার (২২ নভেম্বর) ময়মনসিংহ শহরের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ওই তরুণীর অভিযোগ, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফারুক তাঁকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।

আরও পড়ুনঃ  সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

তরুণীর দাবি, কিছুদিন পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফারুককে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফারুক নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এর মধ্যে বৃহস্পতিবার অন্যত্র তাঁর বিয়ের খবর পেয়ে স্ত্রীর স্বীকৃতি ও অনাগত সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে ফারুকের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি।

এদিকে ফারুক আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, নববধূকে বাড়িতে আনার পর রাতে ওই তরুণী এসে তাঁদের সম্পর্কের কথা জানান। কিন্তু স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ফারুক নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ওই তরুণীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানার আওতাধীন হওয়ায় তাঁকে সেখানে আইনি প্রতিকার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর

আপডেটের সময়: ০৭:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে পারিবারিকভাবে বিয়ের পর বাসর রাতেই এক অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতিতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই তরুণী বরের বাড়িতে অবস্থান নিলে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান বর ওমর ফারুক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চর লক্ষীদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ওমর ফারুক গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে নিয়ে আসেন। রাত ১০টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা ও আনন্দ চলার সময় ওই অন্তঃসত্ত্বা তরুণী বরের বাড়িতে হাজির হন।

আরও পড়ুনঃ  বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ