ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিরোধী দল কিসের বিরোধিতা করে, মানুষই বোঝে না: মান্না

বিরোধী দলগুলো কিসের বিরোধিতা করে এবং কোন বিষয়কে সমর্থন করে, তা মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সমাবেশ ও গণসংগীত’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ক্ষমতাসীনদের প্রতি জনগণের আস্থা নেই। আবার বিরোধী দলগুলো কী চায়, কোন বিষয়ে তাদের অবস্থান কী—সেটিও সাধারণ মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে না। দেশের মানুষের জীবন-জীবিকা, ভোটাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও কর্মসংস্থান নিয়ে বিরোধী দলগুলোর স্পষ্ট অবস্থান থাকা দরকার।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

তিনি বলেন, শুধু বিদেশের কোনো ঘটনা বা ইস্যুতে বিবৃতি না দিয়ে দেশের মানুষের সমস্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর কথা বলা উচিত। জনগণ এমন একটি দেশ চায়, যেখানে শান্তিতে বসবাস করা যাবে, জীবনযাপন তুলনামূলক স্বস্তিদায়ক হবে এবং মানুষ মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে।

জুলাই সনদ নিয়েও সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা নেই বলে মন্তব্য করেন মান্না। তাঁর ভাষ্য, আন্দোলনের আগে জনগণকে বোঝাতে হবে, কী দাবিতে তারা আন্দোলন করছে।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, মানুষের কথা বলার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এমন ব্যবস্থা করতে হবে, যাতে কোনো ব্যক্তির হাতে রাষ্ট্রের সব ক্ষমতা কেন্দ্রীভূত না হয় এবং ভবিষ্যতে একক শাসন প্রতিষ্ঠার সুযোগ না থাকে।

আরও পড়ুনঃ  আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

বিচার বিভাগের স্বাধীনতার ওপরও গুরুত্ব দেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, গরিব মানুষের সবচেয়ে বড় সমস্যা ন্যায়বিচার পাওয়া। আদালতকে এমনভাবে স্বাধীন করতে হবে, যাতে কোনো মন্ত্রী বা ক্ষমতাবান ব্যক্তি ফোন করে বিচারিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে না পারেন।

বিএনপির সমালোচনা করে মান্না প্রশ্ন তোলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বললে বিচার বিভাগের স্বাধীনতার বিরোধিতা করার কারণ কী। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে স্বাধীনভাবে নিয়োগের ব্যবস্থার বিরোধিতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘাতের সমালোচনা করে তিনি বলেন, দখল, ব্যানার-পোস্টার লাগানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করতে পারে।

মান্না আরও বলেন, দেশের পরিস্থিতি যত অস্থির ও অশান্ত হবে, বহিঃশক্তির জন্য তত বেশি সুযোগ তৈরি হবে। তাই ছাত্রসংগঠনগুলোর উচিত নিজেদের মধ্যে সংঘাতে না জড়িয়ে জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

বিরোধী দল কিসের বিরোধিতা করে, মানুষই বোঝে না: মান্না

আপডেটের সময়: ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

বিরোধী দলগুলো কিসের বিরোধিতা করে এবং কোন বিষয়কে সমর্থন করে, তা মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সমাবেশ ও গণসংগীত’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ক্ষমতাসীনদের প্রতি জনগণের আস্থা নেই। আবার বিরোধী দলগুলো কী চায়, কোন বিষয়ে তাদের অবস্থান কী—সেটিও সাধারণ মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে না। দেশের মানুষের জীবন-জীবিকা, ভোটাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও কর্মসংস্থান নিয়ে বিরোধী দলগুলোর স্পষ্ট অবস্থান থাকা দরকার।

আরও পড়ুনঃ  কর্ণফুলী নদীর পাড়ে চলছে বড় নির্মাণকাজ, স্থানীয়রা উদ্বিগ্ন

তিনি বলেন, শুধু বিদেশের কোনো ঘটনা বা ইস্যুতে বিবৃতি না দিয়ে দেশের মানুষের সমস্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর কথা বলা উচিত। জনগণ এমন একটি দেশ চায়, যেখানে শান্তিতে বসবাস করা যাবে, জীবনযাপন তুলনামূলক স্বস্তিদায়ক হবে এবং মানুষ মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে।

জুলাই সনদ নিয়েও সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা নেই বলে মন্তব্য করেন মান্না। তাঁর ভাষ্য, আন্দোলনের আগে জনগণকে বোঝাতে হবে, কী দাবিতে তারা আন্দোলন করছে।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, মানুষের কথা বলার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এমন ব্যবস্থা করতে হবে, যাতে কোনো ব্যক্তির হাতে রাষ্ট্রের সব ক্ষমতা কেন্দ্রীভূত না হয় এবং ভবিষ্যতে একক শাসন প্রতিষ্ঠার সুযোগ না থাকে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

বিচার বিভাগের স্বাধীনতার ওপরও গুরুত্ব দেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, গরিব মানুষের সবচেয়ে বড় সমস্যা ন্যায়বিচার পাওয়া। আদালতকে এমনভাবে স্বাধীন করতে হবে, যাতে কোনো মন্ত্রী বা ক্ষমতাবান ব্যক্তি ফোন করে বিচারিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে না পারেন।

বিএনপির সমালোচনা করে মান্না প্রশ্ন তোলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বললে বিচার বিভাগের স্বাধীনতার বিরোধিতা করার কারণ কী। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে স্বাধীনভাবে নিয়োগের ব্যবস্থার বিরোধিতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম