ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় জমবে তারকাদের আসর

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকায় আজ (রোববার, ১৯ জুলাই) থাকছে জমজমাট কনসার্ট ও বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন। দুটি ভিন্ন ভেন্যুতে দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।

বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ পারফর্ম করবেন সঞ্জয় দেব। অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ফাইনাল কিকঅফ’ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন প্রীতম হাসান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির বিদায়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই, মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। কানাডায় আয়োজিত সেই অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন তিনি। এ সময় তার পোশাকে ফুটে ওঠে বাংলাদেশের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের ছাপ, যা দর্শকদের নজর কাড়ে।

আরও পড়ুনঃ  সৌদি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, পাল্টা বিমান অভিযান

উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও পারফর্ম করেন সঞ্জয়। সেই আন্তর্জাতিক সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের জন্য বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হয়েছেন তিনি। ইতোমধ্যে রাজধানীতে পৌঁছে অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। এই আয়োজনে তার সঙ্গে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা দেবেন তিনি।

আরও পড়ুনঃ  দাবানল মোকাবিলায় প্রথমবার অভিযানে ফ্রান্সের সামরিক বিশেষ বিমান

এদিকে ইউনাইটেড কনভেনশন সেন্টারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল বড় পর্দায় উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে লাইভ কনসার্ট। সেখানে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। এছাড়া মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় জমবে তারকাদের আসর

আপডেটের সময়: ১২:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬