ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন

২০২৬ বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ-পরবর্তী প্রথমবারের মতো মাঠে নামতে পারেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) দলের অনুশীলনে যোগ দেন মেসি। তার সঙ্গে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আসন্ন ম্যাচের স্কোয়াডে দুজনকেই রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  নাইটক্লাবের বাইরে দুঃসাহসিক ছিনতাই, ঘানার ফুটবলারের রোলেক্স ও মোবাইল লুট

কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের আগে ইন্টার মায়ামির কোচ গিলের্মো হোয়োস বলেন, “মেসি অল্প সময় আগে এখানে এসেছে। তাই সে খেলবে কি না, এ বিষয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে মেসি ও ডি পল—দুজনই দলে ফিরে আসায় আমরা আনন্দিত।”

আরও পড়ুনঃ  প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ওয়েলস

এদিকে, মেসিকে ছাড়াই দারুণ ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। ১৭ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে দলটির সংগ্রহ ৩৭ পয়েন্ট। গত ৯ মে থেকে শুরু হওয়া টানা জয়ের ধারা ধরে রেখে সপ্তম টানা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান

২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জয়ী ইন্টার মায়ামি এবারও শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ন্যাশভিল এসসি থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন

আপডেটের সময়: ০১:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

২০২৬ বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ-পরবর্তী প্রথমবারের মতো মাঠে নামতে পারেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) দলের অনুশীলনে যোগ দেন মেসি। তার সঙ্গে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আসন্ন ম্যাচের স্কোয়াডে দুজনকেই রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ওয়েলস

কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের আগে ইন্টার মায়ামির কোচ গিলের্মো হোয়োস বলেন, “মেসি অল্প সময় আগে এখানে এসেছে। তাই সে খেলবে কি না, এ বিষয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে মেসি ও ডি পল—দুজনই দলে ফিরে আসায় আমরা আনন্দিত।”

আরও পড়ুনঃ   ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ?

এদিকে, মেসিকে ছাড়াই দারুণ ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। ১৭ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে দলটির সংগ্রহ ৩৭ পয়েন্ট। গত ৯ মে থেকে শুরু হওয়া টানা জয়ের ধারা ধরে রেখে সপ্তম টানা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

আরও পড়ুনঃ  মাত্র ৮৫ রান করেই শিরোপা, টি-টোয়েন্টি ফাইনালে ইতিহাস গড়ল গায়ানা আমাজন ওয়ারিয়র্স