ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয়; জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যার সমাধানেও বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইউজিসি-একাডেমিয়া কোলাবোরেশন : বর্তমান সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

অধ্যাপক মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে যুক্ত করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি সেগুলোর বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। এ জন্য যৌথ গবেষণা, শিল্পের অর্থায়নে গবেষণা, যৌথ গবেষণাগার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উদ্ভাবনকে আরও প্রয়োগমুখী করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, শিল্প খাতের চাহিদা ও পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পাঠ্যক্রম ও গবেষণার সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রম চালু এবং শিল্পের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কার্যকর ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  মেরী স্টোপস বাংলাদেশে ক্লিনিক ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে অধ্যাপক মামুন বলেন, শুধু ‘আমি কোথায় চাকরি পাব’—এই চিন্তায় সীমাবদ্ধ না থেকে ‘আমি কোন সমস্যার সমাধান করতে পারি, কী পণ্য বা সেবা তৈরি করতে পারি এবং কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি’—সেই চিন্তায় তাদের উৎসাহিত করতে হবে।

আরও পড়ুনঃ  মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য

আপডেটের সময়: ০৭:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয়; জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যার সমাধানেও বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইউজিসি-একাডেমিয়া কোলাবোরেশন : বর্তমান সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

অধ্যাপক মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে যুক্ত করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি সেগুলোর বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। এ জন্য যৌথ গবেষণা, শিল্পের অর্থায়নে গবেষণা, যৌথ গবেষণাগার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উদ্ভাবনকে আরও প্রয়োগমুখী করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, শিল্প খাতের চাহিদা ও পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পাঠ্যক্রম ও গবেষণার সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রম চালু এবং শিল্পের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কার্যকর ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা