ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভাঙ্গায় পাঁচ গ্রামের সংঘর্ষে নিহত ১, রাতভর অভিযানে আটক ১৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে হাসামদিয়া ও আতাদী এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় পাঁচ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন এবং দুজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুমন শেখ মারা যান। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা মিলন শেখের ছেলে।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় চার থেকে পাঁচ মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের ইসমাইল মুন্সির ভাগ্নে এবাদুলকে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারসহ কয়েকজন মারধর করেন। পরে বিষয়টি মীমাংসা হলেও মঙ্গলবার সন্ধ্যায় ফয়সালকে পেয়ে এবাদুল ও তার সহযোগীরা তাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে পাঁচ গ্রামের মানুষের অংশগ্রহণে বড় আকার ধারণ করে।

আরও পড়ুনঃ  অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ৬৩ বিদেশির রিমান্ড আবেদন, শুনানি মঙ্গলবার

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মহাসড়কের ওপর সংঘর্ষ চলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভাঙ্গায় পাঁচ গ্রামের সংঘর্ষে নিহত ১, রাতভর অভিযানে আটক ১৭

আপডেটের সময়: ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে হাসামদিয়া ও আতাদী এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় পাঁচ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন এবং দুজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুমন শেখ মারা যান। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা মিলন শেখের ছেলে।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮