
ঢাকায় অবস্থানরত শেনজেনভুক্ত দেশের দূতাবাসগুলো ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর কোনোভাবেই সংশ্লিষ্ট দেশে অবস্থান না করার জন্য সতর্ক করেছে।
সোমবার (৪ মে) সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার শর্ত লঙ্ঘন করে মেয়াদ শেষ হওয়ার পরও শেনজেনভুক্ত দেশে অবস্থান করলে ভবিষ্যতে ভিসা প্রত্যাখ্যান কিংবা প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর পরিণতি হতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়, ভিসার নিয়ম না মানলে শুধু বর্তমান ভ্রমণই নয়, ভবিষ্যতের ভিসা আবেদনও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সবাইকে ভিসার শর্ত কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
শেনজেন অঞ্চল ইউরোপের ২৭টি দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ পাওয়া যায়।
প্রতিবেদকের নাম 




















