রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেছেন চিত্রনায়িকা পরীমনি। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সেখান থেকে চলে যান তিনি।
রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পরীমনির অঙ্গভঙ্গি এবং সাংবাদিকদের স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে নানা মন্তব্য ও সমালোচনা চলছে।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনি অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন।
এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তাঁর গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
প্রতিবেদকের নাম 






















