ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে মিসর যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর ‘সম্পাদকীয় ডেস্ক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো বর্তমান তিন দেশের এই প্রতিরক্ষা উদ্যোগের পরিধি ধীরে ধীরে বাড়ানো। মধ্যপ্রাচ্যের আরও দেশকে ভবিষ্যতে এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন

ফিদান বলেন, বর্তমানে চুক্তিটি তিন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ অঞ্চলের আরও দেশকে এর আওতায় আনা হতে পারে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ এবং এর সঙ্গে কোনো ধরনের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা জড়িত নয়।

আরও পড়ুনঃ  রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৭, আহত ৪০

তিনি জানান, পরবর্তী ধাপে মিসরও এই প্রতিরক্ষা চুক্তির অংশ হতে পারে। একই সঙ্গে প্রয়োজনের ভিত্তিতে আরও কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আরও পড়ুনঃ  মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার

তবে চুক্তিতে কোনো নির্দিষ্ট দেশকে অভিন্ন হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি বলে জানিয়েছেন ফিদান। তার ভাষ্য, চুক্তির আওতায় তিন দেশ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।

ফিদান আরও বলেন, এই উদ্যোগকে তিন দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।

সূত্র: আলজাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

আপডেটের সময়: ০৯:২৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে মিসর যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর ‘সম্পাদকীয় ডেস্ক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো বর্তমান তিন দেশের এই প্রতিরক্ষা উদ্যোগের পরিধি ধীরে ধীরে বাড়ানো। মধ্যপ্রাচ্যের আরও দেশকে ভবিষ্যতে এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  মেসির ভাগ্য বদলে দিয়েছিল বাবার সেই এক সিদ্ধান্ত

ফিদান বলেন, বর্তমানে চুক্তিটি তিন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ অঞ্চলের আরও দেশকে এর আওতায় আনা হতে পারে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ এবং এর সঙ্গে কোনো ধরনের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা জড়িত নয়।

আরও পড়ুনঃ  মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার

তিনি জানান, পরবর্তী ধাপে মিসরও এই প্রতিরক্ষা চুক্তির অংশ হতে পারে। একই সঙ্গে প্রয়োজনের ভিত্তিতে আরও কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আরও পড়ুনঃ  যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে