ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান-সংঘাত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবার পারস্য উপসাগরের বাইরেও বিস্তৃত হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি হামলা স্থগিত রাখলেও ইয়েমেন, সৌদি আরব এবং কাস্পিয়ান সাগরকে ঘিরে নতুন ঘটনাপ্রবাহে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাতের হামলার পর গত শনিবার ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকলেও হামলা স্থগিত রাখার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। একই সময়ে ইরানও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি বা স্থাপনায় কোনো পাল্টা হামলা চালায়নি।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওয়াশিংটন এখন কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য পরিণতি সম্পর্কে ইরানকে আগেই সতর্ক করা হয়েছে।

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত, উপসাগরীয় মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে আপাতত সামরিক অভিযান না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। একই ধরনের তথ্য প্রকাশ করেছে সিএনএনও।

অন্যদিকে ইয়েমেনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবু স্থাপনায় হামলা চালানো হয়েছে। রয়টার্স যাচাই করা ভিডিওতে জিজানের একটি তেল শোধনাগারের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেলেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আরামকো। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ানবুর দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

ইয়েমেনে আবারও গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে এবং উভয় পক্ষই সেনা মোতায়েন বাড়াচ্ছে। গত সপ্তাহে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। সংগঠনটির নেতা আবদুল মালিক আল-হুতি সতর্ক করে বলেছেন, সৌদি আরবের সব তেল স্থাপনাই এখন তাদের হামলার আওতায় রয়েছে।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

এদিকে কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। ঘটনার পর ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট তথ্য ইরানকে সরবরাহ করছে, যা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান-সংঘাত

আপডেটের সময়: ০৯:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবার পারস্য উপসাগরের বাইরেও বিস্তৃত হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি হামলা স্থগিত রাখলেও ইয়েমেন, সৌদি আরব এবং কাস্পিয়ান সাগরকে ঘিরে নতুন ঘটনাপ্রবাহে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাতের হামলার পর গত শনিবার ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকলেও হামলা স্থগিত রাখার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। একই সময়ে ইরানও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি বা স্থাপনায় কোনো পাল্টা হামলা চালায়নি।

আরও পড়ুনঃ  ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওয়াশিংটন এখন কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য পরিণতি সম্পর্কে ইরানকে আগেই সতর্ক করা হয়েছে।

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত, উপসাগরীয় মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে আপাতত সামরিক অভিযান না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। একই ধরনের তথ্য প্রকাশ করেছে সিএনএনও।

অন্যদিকে ইয়েমেনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবু স্থাপনায় হামলা চালানো হয়েছে। রয়টার্স যাচাই করা ভিডিওতে জিজানের একটি তেল শোধনাগারের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেলেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আরামকো। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ানবুর দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম