
লাইসেন্স নবায়ন বা কার্যক্রম সচল রাখতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছেন—স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় এবং তিনি কখনোই কোনো মন্ত্রীর কাছে অর্থ নিয়ে যাননি।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী এক অনুষ্ঠানে দাবি করেন, আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্স বাঁচাতে বিপুল অর্থ নিয়ে ঘুরেছে। ওই বক্তব্যের জবাবে এ অস্বীকৃতি জানান মহিউদ্দিন।
প্রতিবেদকের নাম 




















