
মাগুরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি দল মাগুরা সদর থানার রাউতড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ নাইম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সুলতান বিশ্বাসের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ২টি দেশীয় ওয়ান শুটারগান, ৪টি ককটেল, ২টি শর্টগানের কার্তুজ এবং ৪টি হাসুয়া উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামি মুবীন সরকার সুমন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাগুরা সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, র্যাব নিয়মিতভাবে সন্ত্রাসী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয়রা র্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।
প্রতিবেদকের নাম 

























