ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ‘এ’ দলের হয়ে ভালো করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৯ সময় দেখুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) আসর নামাজের পর পটুয়াখালী শহরের কর ভবন জামে মসজিদের সামনে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য আইনি প্রক্রিয়ায় শাকিলকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। পরে স্বজনদের সঙ্গে জানাজায় অংশ নিতে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ  ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়ার উদ্যোগ: তথ্যমন্ত্রী

পরিবার সূত্রে জানা যায়, সোমবার মাগরিবের সময় শাকিলের মা মারা যান। মঙ্গলবার কর ভবন জামে মসজিদের সামনে জানাজার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর মায়ের শেষ বিদায়ের মুহূর্তে ছোট ছেলেকে পাশে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ফ্লাইটের পর পরই মাদক পরীক্ষায় দুই পাইলটের ‘নন-নেগেটিভ’ ফল

শাকিলের বড় ভাই মো. শাহিন দাবি করেন, তার ভাই ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, মামলায় আসামি হওয়া অনেকেই জামিন পেলেও শাকিল জামিন পাননি।

মায়ের জানাজা শেষে শাকিলকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানান তার ভাই।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় অবরোধ চলাকালে পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলার তদন্তে রফিকুল ইসলাম ওরফে শাকিলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর নাম আসে। তৎকালীন তদন্ত ও আদালত-সংক্রান্ত প্রতিবেদনে শাকিলকে বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কোপানোর সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুনঃ  জার্মানির সহায়তায় ভারতের ৬ সাবমেরিন প্রকল্পে গতি, অনুমোদনের অপেক্ষায় বড় প্রতিরক্ষা চুক্তি
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল

আপডেটের সময়: ১০:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) আসর নামাজের পর পটুয়াখালী শহরের কর ভবন জামে মসজিদের সামনে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য আইনি প্রক্রিয়ায় শাকিলকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। পরে স্বজনদের সঙ্গে জানাজায় অংশ নিতে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ  অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ খুঁজতে পারে ভারতীয় ব্যবসায়ীরা