ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে ফেরার আশা নিভে যাবে না সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি জশনে জুলুসে বর্ণিল সাজে চট্টগ্রাম, তোরণ-আলোকসজ্জায় উৎসবের আমেজ দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির ১০ জন নিয়েও অবিশ্বাস্য কামব্যাক, মানের জোড়া গোলে আল নাসরের নাটকীয় জয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব রওশন আরা বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে কী হয়? যেভাবে নিশ্চিত হয় জবাবদিহি হোদেইদায় হুথিদের ঘাঁটিতে সরকারি বাহিনীর ঝটিকা অভিযান, নিহত ১৪ বাবার লাশের পর এবার মাকে ঘরছাড়া, কেশবপুরে দুই ভাইকে ঘিরে নতুন অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মার্কিন সামরিক বিমান অবতরণের পরই মস্কোয় সিআইএ প্রধান, গোপন বৈঠক ঘিরে নানা জল্পনা

রাশিয়ার রাজধানী মস্কোয় হঠাৎ মার্কিন সামরিক বাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে গোপন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর ওই বিমান অবতরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নেই বলে জানিয়েছিল ক্রেমলিন। এর কয়েক ঘণ্টা পরই র‍্যাটক্লিফের মস্কো সফরের খবর সামনে আসে।

তবে র‍্যাটক্লিফের সফরের উদ্দেশ্য কী, কিংবা রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন—এ বিষয়ে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুই দেশের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এমন উচ্চপর্যায়ের সরাসরি যোগাযোগকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিংয়েও মিলেছে সফরের ইঙ্গিত

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যেও র‍্যাটক্লিফের সম্ভাব্য সফর সম্পর্কে ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে লাটভিয়া হয়ে মস্কোয় যাওয়া মার্কিন সামরিক বিমানটি রাশিয়া ছেড়ে আবার লাটভিয়ায় ফিরে যায়।

আরও পড়ুনঃ  আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ ঐতিহাসিক প্রাসাদ কিনলেন জাকারবার্গ

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহর চলাচল করতে দেখা গেছে। তবে ওই বহরে র‍্যাটক্লিফ ছিলেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইউক্রেনকে হামলা স্থগিতের অনুরোধ?

সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মস্কো সফরের কথা জানিয়েছিল।

ওই কর্মকর্তা দাবি করেন, মার্কিন প্রতিনিধিদল রাশিয়ায় অবস্থান করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয়েছিল।

তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কেন হঠাৎ মস্কোয় র‍্যাটক্লিফ?

সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জন ফোরম্যানের মতে, র‍্যাটক্লিফের আকস্মিক সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে উত্তেজনা নিয়ন্ত্রণ করা।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৩২

জার্মানিতে সাম্প্রতিক ড্রোন তৎপরতার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে যে আলোচনা চলছে, সেই প্রেক্ষাপটেও সফরটির গুরুত্ব থাকতে পারে বলে মনে করেন তিনি।

ফোরম্যানের ভাষ্য, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না ঘটলে যুক্তরাষ্ট্র সাধারণত এত অল্প সময়ের নোটিশে গোপনে এত উচ্চপর্যায়ের কর্মকর্তাকে মস্কোয় পাঠায় না।

তার মতে, রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টিও আলোচনার অন্যতম কারণ হতে পারে।

বন্দিবিনিময় নিয়েও হতে পারে আলোচনা

রাশিয়ায় আটক রুশ-মার্কিন নাগরিক ক্সেনিয়া কারেলিনার মুক্তির আলোচনায় এর আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন র‍্যাটক্লিফ। ইউক্রেনকে সহায়তার অভিযোগে তাকে রাশিয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময় চুক্তিতেও সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওই চুক্তির আওতায় দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচ, সাবেক মার্কিন মেরিন পল হুইলান এবং রুশ-মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভাসহ বেশ কয়েকজন মুক্তি পান।

ফলে এবারের সফরেও আটক মার্কিন নাগরিকদের বিষয়ে কোনো আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুনঃ  মাছ উৎপাদন বাড়ানোর সঙ্গে মান ও নিরাপত্তায় জোর দিলেন কৃষিমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই ওয়াশিংটন-মস্কো সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়াও আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মুখে রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর র‍্যাটক্লিফের মস্কো সফরকে ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে ওই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসেনি। পরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা শুরু হলেও তা বর্তমানে অনেকটাই স্থবির হয়ে আছে।

এই পরিস্থিতিতে সিআইএ প্রধানের গোপন মস্কো সফর নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ, উত্তেজনা কমানোর প্রচেষ্টা কিংবা বন্দিবিনিময়-সংক্রান্ত আলোচনার ইঙ্গিত কি না—তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে ফেরার আশা নিভে যাবে না

মার্কিন সামরিক বিমান অবতরণের পরই মস্কোয় সিআইএ প্রধান, গোপন বৈঠক ঘিরে নানা জল্পনা

আপডেটের সময়: ০৮:১৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

রাশিয়ার রাজধানী মস্কোয় হঠাৎ মার্কিন সামরিক বাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে গোপন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর ওই বিমান অবতরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নেই বলে জানিয়েছিল ক্রেমলিন। এর কয়েক ঘণ্টা পরই র‍্যাটক্লিফের মস্কো সফরের খবর সামনে আসে।

তবে র‍্যাটক্লিফের সফরের উদ্দেশ্য কী, কিংবা রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন—এ বিষয়ে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুই দেশের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এমন উচ্চপর্যায়ের সরাসরি যোগাযোগকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিংয়েও মিলেছে সফরের ইঙ্গিত

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যেও র‍্যাটক্লিফের সম্ভাব্য সফর সম্পর্কে ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে লাটভিয়া হয়ে মস্কোয় যাওয়া মার্কিন সামরিক বিমানটি রাশিয়া ছেড়ে আবার লাটভিয়ায় ফিরে যায়।

আরও পড়ুনঃ  ইরান-সৌদি অবিশ্বাস কাটাতে যৌথ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ইরাকের

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহর চলাচল করতে দেখা গেছে। তবে ওই বহরে র‍্যাটক্লিফ ছিলেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইউক্রেনকে হামলা স্থগিতের অনুরোধ?

সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মস্কো সফরের কথা জানিয়েছিল।

ওই কর্মকর্তা দাবি করেন, মার্কিন প্রতিনিধিদল রাশিয়ায় অবস্থান করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয়েছিল।

তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কেন হঠাৎ মস্কোয় র‍্যাটক্লিফ?

সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জন ফোরম্যানের মতে, র‍্যাটক্লিফের আকস্মিক সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে উত্তেজনা নিয়ন্ত্রণ করা।

আরও পড়ুনঃ  মাছ উৎপাদন বাড়ানোর সঙ্গে মান ও নিরাপত্তায় জোর দিলেন কৃষিমন্ত্রী

জার্মানিতে সাম্প্রতিক ড্রোন তৎপরতার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে যে আলোচনা চলছে, সেই প্রেক্ষাপটেও সফরটির গুরুত্ব থাকতে পারে বলে মনে করেন তিনি।

ফোরম্যানের ভাষ্য, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না ঘটলে যুক্তরাষ্ট্র সাধারণত এত অল্প সময়ের নোটিশে গোপনে এত উচ্চপর্যায়ের কর্মকর্তাকে মস্কোয় পাঠায় না।

তার মতে, রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টিও আলোচনার অন্যতম কারণ হতে পারে।

বন্দিবিনিময় নিয়েও হতে পারে আলোচনা

রাশিয়ায় আটক রুশ-মার্কিন নাগরিক ক্সেনিয়া কারেলিনার মুক্তির আলোচনায় এর আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন র‍্যাটক্লিফ। ইউক্রেনকে সহায়তার অভিযোগে তাকে রাশিয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময় চুক্তিতেও সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওই চুক্তির আওতায় দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচ, সাবেক মার্কিন মেরিন পল হুইলান এবং রুশ-মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভাসহ বেশ কয়েকজন মুক্তি পান।

ফলে এবারের সফরেও আটক মার্কিন নাগরিকদের বিষয়ে কোনো আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা