ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৮৬ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (JIM) বিশেষ অভিযানে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানী কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকার আশপাশে বিদেশি নাগরিকদের আবাসস্থল লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নাম ছিল “অপস কুতিপ”।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন বিদেশি নাগরিক পালানোর চেষ্টা করেন এবং কেউ কেউ লুকানোর চেষ্টা করেন। তবে কর্তৃপক্ষের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয় এবং সবাইকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে কুয়ালালামপুর, পুত্রাজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ (PDRM), কুয়ালালামপুর সিটি হল (DBKL) এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ মোট ১৩৭ জন কর্মকর্তা অংশ নেন।

আরও পড়ুনঃ  সীমান্তে নতুন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, বিজিবিকে যোগাযোগ চিঠি

মোট ৩২০ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ১৮৬ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশি নাগরিক—মোট ১১৮ জন পুরুষ। এছাড়া ইন্দোনেশিয়ার ২৮ জন, মিয়ানমারের ২৬ জন, ভিয়েতনামের ৫ জন, নেপালের ৪ জন, ভারতের ২ জন, পাকিস্তানের ১ জন এবং চীনের ২ জন নাগরিক রয়েছেন।

আরও পড়ুনঃ  পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা: সূচকের বড় উত্থানে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, আবার কেউ কেউ বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র ছাড়াই সেখানে ছিলেন।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়া ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি)-এর আওতায় তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৮৬ জন অবৈধ অভিবাসী আটক

আপডেটের সময়: ০২:১৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (JIM) বিশেষ অভিযানে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানী কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকার আশপাশে বিদেশি নাগরিকদের আবাসস্থল লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নাম ছিল “অপস কুতিপ”।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন বিদেশি নাগরিক পালানোর চেষ্টা করেন এবং কেউ কেউ লুকানোর চেষ্টা করেন। তবে কর্তৃপক্ষের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয় এবং সবাইকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  সরকারি জমি দখলের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে কুয়ালালামপুর, পুত্রাজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ (PDRM), কুয়ালালামপুর সিটি হল (DBKL) এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ মোট ১৩৭ জন কর্মকর্তা অংশ নেন।

আরও পড়ুনঃ  পদ্মার চরজুড়ে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৯ মাসে ৭ খুন; ‘কাঁকন বাহিনী’ ঘিরে আতঙ্ক