ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার একটি সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হচ্ছে এবং প্রবাসী শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার নিয়ে সরকারের একটি মহলের কথিত ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে কর্মরত প্রবাসীরা নিজেদের পরিবারের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ, হয়রানি থেকে সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতির শপথের আগে বঙ্গভবন ছাড়লেন হাফিজ উদ্দিন আহমদ

তিনি অভিযোগ করেন, বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার ২৫টি রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠানোর সুযোগ দেওয়ার মাধ্যমে সীমিত এজেন্সিনির্ভর একটি ব্যবস্থা তৈরি করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অতীতেও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ইবির হলে রুমমেটদের গোপন ছবি-ভিডিও পাঠানোর অভিযোগ, ছাত্রীকে স্থায়ী বহিষ্কার

তার আশঙ্কা, এবারও এই ব্যবস্থার কারণে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। সাধারণ শ্রমিক ও তাদের পরিবারের জন্য এ ব্যয় বড় ধরনের চাপ তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। তাই মালয়েশিয়ার শ্রমবাজারে নির্দিষ্ট ২৫টি এজেন্সির পরিবর্তে যোগ্য ও অভিজ্ঞ সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের কম খরচে বিদেশ যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে এবং সম্ভাব্য প্রতারণা, অতিরিক্ত ব্যয় ও শোষণ থেকে তাদের রক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ  বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা

তিনি আরও দাবি করেন, প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক উদ্যোগ, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণা থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গোলাম পরওয়ার অবিলম্বে জনস্বার্থবিরোধী কার্যক্রম থেকে সরে এসে স্বচ্ছ, নিরাপদ ও কম খরচের বৈদেশিক শ্রমবাজার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ

আপডেটের সময়: ০৭:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার একটি সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হচ্ছে এবং প্রবাসী শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার নিয়ে সরকারের একটি মহলের কথিত ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে কর্মরত প্রবাসীরা নিজেদের পরিবারের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ, হয়রানি থেকে সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

আরও পড়ুনঃ  ইসলামে অতিথি আপ্যায়নের গুরুত্ব, মহানবীর সুন্নত পালনে যা করণীয়