ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪ মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মূল্যস্ফীতির শঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আসন্ন সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব পরিস্থিতির প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৪৯ মার্কিন ডলারে নেমে এসেছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রায় পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবের অবকাঠামোতে হুতিদের হামলা এবং পারস্য উপসাগরে জাহাজে আক্রমণের খবর জ্বালানি বাজারে নতুন ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে।

আরও পড়ুনঃ  জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব-কাতারের সহায়তা চায় বাংলাদেশ, এলএনজি ও নবায়নযোগ্য খাতে বিনিয়োগে জোর

অন্যদিকে, আগামী ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ডের দামও শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে।

আর্থিক সেবা প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডসের প্রধান নির্বাহী রিচার্ডো এভানজেলিস্তার মতে, জ্বালানির উচ্চমূল্য থেকে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপ তৈরি হলে ফেডের কঠোর মুদ্রানীতি বজায় রাখা এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়ে যায়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বাজারের অংশগ্রহণকারীরা। তবে আগামী ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৯০ শতাংশ বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

সাধারণত মূল্যস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদ বা মুনাফা পাওয়া যায়—এমন সম্পদের আকর্ষণ বাড়তে পারে। অন্যদিকে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের প্রতি আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা থাকে।

এদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা জানিয়েছেন, দেশটির মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। এ পরিস্থিতি সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুনঃ  এক অনলাইন পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, জানালেন বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামে অবশ্য মিশ্র প্রবণতা দেখা গেছে। মঙ্গলবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলারে নেমেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

মূল্যস্ফীতির শঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

আপডেটের সময়: ০৬:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আসন্ন সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব পরিস্থিতির প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৪৯ মার্কিন ডলারে নেমে এসেছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রায় পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবের অবকাঠামোতে হুতিদের হামলা এবং পারস্য উপসাগরে জাহাজে আক্রমণের খবর জ্বালানি বাজারে নতুন ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে।

আরও পড়ুনঃ  এক অনলাইন পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, জানালেন বাণিজ্যমন্ত্রী

অন্যদিকে, আগামী ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ডের দামও শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে।

আর্থিক সেবা প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডসের প্রধান নির্বাহী রিচার্ডো এভানজেলিস্তার মতে, জ্বালানির উচ্চমূল্য থেকে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপ তৈরি হলে ফেডের কঠোর মুদ্রানীতি বজায় রাখা এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়ে যায়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বাজারের অংশগ্রহণকারীরা। তবে আগামী ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৯০ শতাংশ বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

সাধারণত মূল্যস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদ বা মুনাফা পাওয়া যায়—এমন সম্পদের আকর্ষণ বাড়তে পারে। অন্যদিকে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের প্রতি আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা থাকে।

এদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা জানিয়েছেন, দেশটির মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। এ পরিস্থিতি সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুনঃ  একই দিনে চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, নিরাপত্তায় ২০ হাজার সদস্য