ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের অতিরিক্ত টাকা তদন্তের দাবি ধর্মমন্ত্রীর এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল সংসারের কাজ ভাগ করে নেন শ্রেয়া-শিলাদিত্য, সুখী দাম্পত্যের রহস্য জানালেন গায়িকা গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে বর্তমান সরকার’ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে ৯ মৃত্যু ও ১,৫৭১ রোগী হাসপাতালে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোরাল, বিক্রি ৩৫ হাজার টাকায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. এরশাদ হোসেন।

জেলের জালে ধরা পড়ে কোরাল

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে জাল ফেলেন স্থানীয় জেলে খালেক মাঝি ও তার কয়েকজন সঙ্গী। নির্দিষ্ট সময় পর জাল তুলতে গিয়ে ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে।

আরও পড়ুনঃ  ১০০ শিক্ষার্থী নিয়ে চালু হচ্ছে রংপুর সরকারি মহিলা পলিটেকনিক

পরে মাছটি নদীর তীরবর্তী আড়তে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় আড়তদার ও ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।

জেলে খালেক মাঝি বলেন, এর আগে তার জালে এত বড় কোরাল মাছ কখনো ধরা পড়েনি। শনিবার বিকেলে মেঘনায় মাছ ধরার সময় ছোট আকারের ইলিশের সঙ্গে কোরাল মাছটি জালে উঠে আসে। পরে নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৫ কেজির মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

আরও পড়ুনঃ  সমুদ্রের নীলিমায় মুগ্ধতা ছড়াল পূজা চেরীর স্নিগ্ধ লুক

কৌতূহল থেকেই মাছটি কিনলেন ব্যবসায়ী

মাছটির ক্রেতা মো. এরশাদ হোসেন বলেন, এত বড় কোরাল মাছ সাধারণত পাওয়া যায় না। কৌতূহল থেকেই তিনি মাছটি কিনেছেন।

তিনি জানান, প্রথমে মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রির পরিকল্পনা ছিল। তবে স্থানীয় ব্যবসায়ীরা মাছটি নিজেরাই খাওয়ার আগ্রহ প্রকাশ করায় পরে সেটি কেটে ভাগ করে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নাকভি থাকছেন ফাইনালে, ভারত চ্যাম্পিয়ন হলেও কি ট্রফি নেবে না?

বড় কোরাল ধরা পড়ায় স্বস্তি

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ভরা মৌসুমেও জেলেরা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না বলে জানাচ্ছেন। এমন সময়ে এক জেলের জালে বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়া অন্য জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়।

তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে ইলিশের পাশাপাশি মেঘনা নদীতে আরও বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার

মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোরাল, বিক্রি ৩৫ হাজার টাকায়

আপডেটের সময়: ১০:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. এরশাদ হোসেন।

জেলের জালে ধরা পড়ে কোরাল

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে জাল ফেলেন স্থানীয় জেলে খালেক মাঝি ও তার কয়েকজন সঙ্গী। নির্দিষ্ট সময় পর জাল তুলতে গিয়ে ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে।

আরও পড়ুনঃ  ১০০ শিক্ষার্থী নিয়ে চালু হচ্ছে রংপুর সরকারি মহিলা পলিটেকনিক

পরে মাছটি নদীর তীরবর্তী আড়তে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় আড়তদার ও ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।

জেলে খালেক মাঝি বলেন, এর আগে তার জালে এত বড় কোরাল মাছ কখনো ধরা পড়েনি। শনিবার বিকেলে মেঘনায় মাছ ধরার সময় ছোট আকারের ইলিশের সঙ্গে কোরাল মাছটি জালে উঠে আসে। পরে নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৫ কেজির মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

আরও পড়ুনঃ  ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

কৌতূহল থেকেই মাছটি কিনলেন ব্যবসায়ী

মাছটির ক্রেতা মো. এরশাদ হোসেন বলেন, এত বড় কোরাল মাছ সাধারণত পাওয়া যায় না। কৌতূহল থেকেই তিনি মাছটি কিনেছেন।

তিনি জানান, প্রথমে মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রির পরিকল্পনা ছিল। তবে স্থানীয় ব্যবসায়ীরা মাছটি নিজেরাই খাওয়ার আগ্রহ প্রকাশ করায় পরে সেটি কেটে ভাগ করে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সাভার-আশুলিয়ায় বাড়ছে হত্যাকাণ্ড, তুচ্ছ বিরোধেও ঝরছে প্রাণ