ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী এলএনজি আমদানিতে বাড়ল খরচ, মরক্কো থেকে ৭০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত বৈদেশিক মুদ্রার ঋণ-গ্যারান্টির সব নিয়ম এক সার্কুলারে প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত নতুন পে স্কেলে প্রধান শিক্ষকের বেতন-ভাতা ছাড়াবে ৫০ হাজার টাকা হরমুজ খুললেই বাংলাদেশি জাহাজকে অগ্রাধিকার দিতে ইরানকে ঢাকার অনুরোধ লালপুর-বাগাতিপাড়ায় সংরক্ষিত আসনের এমপিকে ঢুকতে না দেওয়ার হুমকির অভিযোগ গুদামে রেজিস্টারের চেয়ে বেশি সার, কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৬,৮৮৮ প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানি পান না করার নির্দেশ গণমাধ্যমের প্রতিবেদন সরানো নিয়ে সংসদে প্রশ্ন, ‘মত প্রকাশের স্বাধীনতা কি চাপে?’
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেয়ের ভবিষ্যতের জন্য খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে অর্জন করা এই জয়ের পুরস্কারের ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে এ দৌড়ের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর

আম্বাজোগাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় ম্যারাথনটি। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

রমাবাইও প্রতিযোগিতায় অংশ নিতে সাধারণ শাড়ি ও চপ্পল পরে হাজির হয়েছিলেন। তবে দৌড় শুরুর পর বারবার চপ্পল খুলে যেতে থাকায় একপর্যায়ে তা হাতে তুলে নেন তিনি। এরপর খালি পায়েই দৌড় শুরু করেন।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর; মহাসড়ক অবরোধ

রাস্তায় থাকা পাথর ও রুক্ষ পৃষ্ঠের কারণে খালি পায়ে দৌড়ানো কঠিন হলেও থামেননি রমাবাই। দৃঢ় মনোবল নিয়ে একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলতে থাকেন। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে জয় নিশ্চিত করেন তিনি।

রমাবাইয়ের এই অসাধারণ জয়ে উপস্থিত দর্শক ও আয়োজকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে তাঁর এই প্রচেষ্টা সবার প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুনঃ  কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপি ছাড়ার ঘোষণা, ফেসবুকে নেতার ভিডিও ভাইরাল

ম্যারাথনে জিতে পাওয়া ৩ হাজার রুপির পুরো অর্থ মেয়ের পড়াশোনার পেছনে ব্যয় করবেন বলে জানিয়েছেন রমাবাই।

তাঁর এই অর্জন শুধু একটি ম্যারাথন জয়ের গল্প নয়; বরং সন্তানের ভবিষ্যৎ গড়তে একজন মায়ের ভালোবাসা, আত্মত্যাগ, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

মেয়ের ভবিষ্যতের জন্য খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

আপডেটের সময়: ০৬:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে অর্জন করা এই জয়ের পুরস্কারের ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে এ দৌড়ের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  ১০ বছর পর খুলছে গোস্সা নিবারণী পার্ক

আম্বাজোগাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় ম্যারাথনটি। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

রমাবাইও প্রতিযোগিতায় অংশ নিতে সাধারণ শাড়ি ও চপ্পল পরে হাজির হয়েছিলেন। তবে দৌড় শুরুর পর বারবার চপ্পল খুলে যেতে থাকায় একপর্যায়ে তা হাতে তুলে নেন তিনি। এরপর খালি পায়েই দৌড় শুরু করেন।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলে প্রধান শিক্ষকের বেতন-ভাতা ছাড়াবে ৫০ হাজার টাকা