কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে হেডে বল জালে পাঠান লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল আর্জেন্টিনা, কোয়ার্টার ফাইনালেও সেই দলেই আস্থা রাখেন কোচ লিওনেল স্কালোনি। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে সুইজারল্যান্ডের রক্ষণে চাপ সৃষ্টি করে তার দল।
গোল হজমের পর সুইজারল্যান্ড ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং একাধিক আক্রমণ গড়ে তোলে। তারা আর্জেন্টিনার পেনাল্টি বক্সে কয়েকবার বিপজ্জনক পরিস্থিতিও তৈরি করে। তবে শেষ মুহূর্তে ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি সুইসরা।
ফলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
প্রতিবেদকের নাম 




















