ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী ঢাকার চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরে নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী সমর্থকদের মাঠে প্রবেশ না করতে দেওয়ার অনুরোধ করেছে আর্জেন্টিনা সরকার পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী

  • arif
  • আপডেটের সময়: ০৯:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৮ সময় দেখুন

পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিটি ইসরাইল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য চরম ক্ষতিকর বলে দাবি করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন

বিবৃতিতে স্মোট্রিচ উল্লেখ করেন, ইরানকে দুর্বল করার জন্য পরিচালিত যৌথ অভিযানে বেশ কিছু বড় সাফল্য এসেছে এবং সেই অর্জনগুলো কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরাইলকে নিজস্ব উদ্যোগে এবং ভিন্নধর্মী উপায়ে দেশটির বর্তমান সরকারকে উৎখাতের অভিযান চালিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ  পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

একই সঙ্গে লেবানন সীমান্তে ইসরাইল এক বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে বলে দাবি করেন তিনি। হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে ইসরাইলি সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে তিনি নিজের অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান।

আরও পড়ুনঃ  “আপনারা কি রেডি?”—ব্রাজিল নিয়ে জাইমা রহমানের স্টোরি ঘিরে তোলপাড়

এর আগে, রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। এই চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুনঃ  নাঈম হাসানকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিএমপি কমিশনার

তবে যুক্তরাষ্ট্রের এই আনুষ্ঠানিক ঘোষণার পরও সোমবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত ছিল। লেবাননের সরকারি হিসাব মতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩,৭০০-এরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১১,৫০০ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও ১৫ লক্ষাধিক মানুষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী

আপডেটের সময়: ০৯:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিটি ইসরাইল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য চরম ক্ষতিকর বলে দাবি করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন

বিবৃতিতে স্মোট্রিচ উল্লেখ করেন, ইরানকে দুর্বল করার জন্য পরিচালিত যৌথ অভিযানে বেশ কিছু বড় সাফল্য এসেছে এবং সেই অর্জনগুলো কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরাইলকে নিজস্ব উদ্যোগে এবং ভিন্নধর্মী উপায়ে দেশটির বর্তমান সরকারকে উৎখাতের অভিযান চালিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ  নাঈম হাসানকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিএমপি কমিশনার

একই সঙ্গে লেবানন সীমান্তে ইসরাইল এক বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে বলে দাবি করেন তিনি। হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে ইসরাইলি সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে তিনি নিজের অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান।

আরও পড়ুনঃ  ‘প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণগ্রস্ত’

এর আগে, রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। এই চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুনঃ  প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে সরকার