ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুগ্মসচিব পদে পদোন্নতি নিয়ে বিতর্ক, তালিকায় অবসরপ্রাপ্ত ও শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাও

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ জন কর্মকর্তার পদোন্নতি নিয়ে প্রশাসনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত দুটি পৃথক প্রজ্ঞাপন পর্যালোচনায় দেখা গেছে, পদোন্নতির তালিকায় অবসরপ্রাপ্ত, বিভাগীয় মামলায় শাস্তিপ্রাপ্ত এবং অতীতে বিভিন্ন অভিযোগে আলোচিত কয়েকজন কর্মকর্তার নামও রয়েছে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রশাসনে প্রথম বড় ধরনের পদোন্নতি। তবে তালিকায় এমন নাম অন্তর্ভুক্ত হওয়ায় পদোন্নতি প্রক্রিয়ার স্বচ্ছতা ও যাচাই-বাছাই নিয়ে প্রশ্ন উঠেছে।

তথ্য অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মাইনুল হক ভুঁইয়া গত ৩০ জুন অবসরে গেলেও ৯ জুলাই প্রকাশিত পদোন্নতির তালিকার ৫৩ নম্বরে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

এছাড়া তালিকার ৬৭ নম্বরে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান। কোরবানির বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও তদন্ত শেষ হওয়ার আগেই তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির তালিকায় আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন, যারা অতীতে বিভাগীয় মামলায় লঘুদণ্ড পেয়েছিলেন। তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এবং মুহাম্মদ মকবুল হোসেনের নাম উল্লেখযোগ্য। যদিও পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে প্রশাসনিক ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট শাস্তি বাতিল হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

এছাড়া ২০১৮ সালে কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের আলোচিত ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম ওঠা দুলাল চন্দ্র সূত্রধরও পদোন্নতির তালিকায় রয়েছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এখনো আদালতের চূড়ান্ত রায় হয়নি এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।

তালিকায় এস এম জাহাঙ্গীর হোসেনের নামও রয়েছে। তিনি অতীতে বিভাগীয় মামলায় লঘুদণ্ড পেয়েছিলেন। পরবর্তীতে প্রশাসনিক ট্রাইব্যুনাল সেই শাস্তি বাতিল করেন।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) কর্মকর্তাদের জ্যেষ্ঠতা, কর্মদক্ষতা, বার্ষিক গোপনীয় প্রতিবেদন, বিভাগীয় মামলা, শাস্তিমূলক ব্যবস্থা ও অবসরসংক্রান্ত তথ্য যাচাই করে সুপারিশ দেয়। এরপর সরকারের অনুমোদন সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুনঃ  ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান ১,৩৪৪ সাংবাদিককে

এমন প্রক্রিয়ার পরও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বিতর্কিত ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, যুগ্মসচিব পদে পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের ভুল হওয়া স্বাভাবিক নয়। তার মতে, এটি গাফিলতি নাকি ইচ্ছাকৃত—তা তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত। তিনি আরও বলেন, সরকারের প্রথম বড় পদোন্নতিতে এমন বিতর্ক প্রশাসনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

যুগ্মসচিব পদে পদোন্নতি নিয়ে বিতর্ক, তালিকায় অবসরপ্রাপ্ত ও শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাও

আপডেটের সময়: ০৮:২৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ জন কর্মকর্তার পদোন্নতি নিয়ে প্রশাসনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত দুটি পৃথক প্রজ্ঞাপন পর্যালোচনায় দেখা গেছে, পদোন্নতির তালিকায় অবসরপ্রাপ্ত, বিভাগীয় মামলায় শাস্তিপ্রাপ্ত এবং অতীতে বিভিন্ন অভিযোগে আলোচিত কয়েকজন কর্মকর্তার নামও রয়েছে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রশাসনে প্রথম বড় ধরনের পদোন্নতি। তবে তালিকায় এমন নাম অন্তর্ভুক্ত হওয়ায় পদোন্নতি প্রক্রিয়ার স্বচ্ছতা ও যাচাই-বাছাই নিয়ে প্রশ্ন উঠেছে।

তথ্য অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মাইনুল হক ভুঁইয়া গত ৩০ জুন অবসরে গেলেও ৯ জুলাই প্রকাশিত পদোন্নতির তালিকার ৫৩ নম্বরে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

এছাড়া তালিকার ৬৭ নম্বরে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান। কোরবানির বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও তদন্ত শেষ হওয়ার আগেই তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির তালিকায় আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন, যারা অতীতে বিভাগীয় মামলায় লঘুদণ্ড পেয়েছিলেন। তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এবং মুহাম্মদ মকবুল হোসেনের নাম উল্লেখযোগ্য। যদিও পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে প্রশাসনিক ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট শাস্তি বাতিল হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

এছাড়া ২০১৮ সালে কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের আলোচিত ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম ওঠা দুলাল চন্দ্র সূত্রধরও পদোন্নতির তালিকায় রয়েছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এখনো আদালতের চূড়ান্ত রায় হয়নি এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।

তালিকায় এস এম জাহাঙ্গীর হোসেনের নামও রয়েছে। তিনি অতীতে বিভাগীয় মামলায় লঘুদণ্ড পেয়েছিলেন। পরবর্তীতে প্রশাসনিক ট্রাইব্যুনাল সেই শাস্তি বাতিল করেন।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) কর্মকর্তাদের জ্যেষ্ঠতা, কর্মদক্ষতা, বার্ষিক গোপনীয় প্রতিবেদন, বিভাগীয় মামলা, শাস্তিমূলক ব্যবস্থা ও অবসরসংক্রান্ত তথ্য যাচাই করে সুপারিশ দেয়। এরপর সরকারের অনুমোদন সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’