ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর, নেতৃত্বে সালমান অস্ত্র হাতে মহড়া দেওয়া ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় ঈশ্বরদীতে থানা ঘেরাও যৌতুকের দাবিতে স্ত্রীর কব্জি কেটে বিচ্ছিন্ন, স্বামীর যাবজ্জীবন তিতাস গ্যাসে ১৩৫ জন নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ ৪৫তম বিসিএসে ক্যাডার হয়েও চাকরিতে যোগ দেওয়া হলো না তানভীরের রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর কতটা সত্য? যা জানা গেল ইবির হলে রুমমেটদের গোপন ছবি-ভিডিও পাঠানোর অভিযোগ, ছাত্রীকে স্থায়ী বহিষ্কার সাতক্ষীরায় সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু ১৮ হাজার শিক্ষার্থী, কিন্তু শ্রেণিকক্ষ-শিক্ষক সংকটে নীলফামারী কলেজ গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যৌতুকের দাবিতে স্ত্রীর কব্জি কেটে বিচ্ছিন্ন, স্বামীর যাবজ্জীবন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীর ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগে স্বামী রনি মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল

আদালত অর্থদণ্ডের ৩ লাখ টাকা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।

৫ লাখ টাকা যৌতুক দাবি

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের চৌহাটা এলাকার সাদিক মন্ডলের ছেলে রনি মন্ডল ২০১৭ সালের ১৭ আগস্ট পারিবারিকভাবে সাদিয়া বেগমকে বিয়ে করেন

বিয়ের পর থেকেই রনি মন্ডল স্ত্রীকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। স্ত্রী বিভিন্ন সময় কিছু টাকা এনে দিলেও তাতে সন্তুষ্ট ছিলেন না তিনি।

আরও পড়ুনঃ  র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে হচ্ছে এসআরবি

পরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেন রনি মন্ডল।

হাসপাতালে ভর্তি, থানায় মামলা

ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে তার শ্বশুর-শাশুড়ি এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  ১৭ আগস্ট: ইতিহাসের পাতায় আজ

চিকিৎসা নেওয়ার পর ঘটনার বিষয়ে স্বামীর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী নিজেই।

রায়ে সন্তোষ রাষ্ট্রপক্ষের

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম রাব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর, নেতৃত্বে সালমান

যৌতুকের দাবিতে স্ত্রীর কব্জি কেটে বিচ্ছিন্ন, স্বামীর যাবজ্জীবন

আপডেটের সময়: ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীর ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগে স্বামী রনি মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল

আদালত অর্থদণ্ডের ৩ লাখ টাকা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।

৫ লাখ টাকা যৌতুক দাবি

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের চৌহাটা এলাকার সাদিক মন্ডলের ছেলে রনি মন্ডল ২০১৭ সালের ১৭ আগস্ট পারিবারিকভাবে সাদিয়া বেগমকে বিয়ে করেন

বিয়ের পর থেকেই রনি মন্ডল স্ত্রীকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। স্ত্রী বিভিন্ন সময় কিছু টাকা এনে দিলেও তাতে সন্তুষ্ট ছিলেন না তিনি।

আরও পড়ুনঃ  সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী

পরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেন রনি মন্ডল।

হাসপাতালে ভর্তি, থানায় মামলা

ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে তার শ্বশুর-শাশুড়ি এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  চা-শ্রমিকদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর