ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা গাজীপুরে পোশাক কারখানার আগুন ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে বিচারপতিদের সম্পদের হিসাব প্রকাশে এখনো নেই বাধ্যতামূলক আইন ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদা, প্রকাশ হলো ছবি দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোথাও টানা ১৬ দিন ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে আসছে লটারি ব্যবস্থা ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি গোলাম পরওয়ারের গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড আখতারুজ্জামান জামায়াতের ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’: আবু হানিফ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রংপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, একদিনে আক্রান্ত ৭৫ ও মৃত্যু ১

রংপুর বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মৃত ব্যক্তি রুমি বেগম (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় আট দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ রংপুর জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

চিকিৎসাধীন অবস্থায় রুমি বেগমের মৃত্যু

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত রুমি বেগম গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে ঢাকায় বসবাসরত কয়েকজন আত্মীয় বেড়াতে তাদের বাড়িতে আসেন। তাদের দেখাশোনা করেন রুমি। আত্মীয়রা ঢাকা ফিরে যাওয়ার প্রায় ১৫ দিন পর জ্বরে আক্রান্ত হন তিনি।

প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

আরও পড়ুনঃ  ২০ বছরের ডাক্তারি ছেড়ে ভাপা রুটির দোকান, নতুন জীবনেই সুখী দং মিন

একদিনে নতুন রোগী ৭৫

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে রংপুরে ৩২ জন, দিনাজপুরে ৪ জন, নীলফামারীতে ১৩ জন, লালমনিরহাটে ১০ জন, গাইবান্ধায় ৩ জন এবং ঠাকুরগাঁওয়ে ১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরে আক্রান্ত আড়াই হাজারের বেশি

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর সকাল পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২২ জন।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখের বেশি ইয়েমেনি সেনা

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৮৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন।

এডিসের প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতাল ও চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ি, সিটি করপোরেশন ও পৌর এলাকাসহ সর্বত্র নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।

তিনি আরও বলেন, সামান্য জ্বর হলেও তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু হলে জটিলতা কমানো সম্ভব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

রংপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, একদিনে আক্রান্ত ৭৫ ও মৃত্যু ১

আপডেটের সময়: ০৩:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

রংপুর বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মৃত ব্যক্তি রুমি বেগম (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় আট দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ রংপুর জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  আদালতে আসাদুজ্জামান খানের ভগ্নিপতি বললেন, ‘আমি ছাত্রশিবির করতাম’

চিকিৎসাধীন অবস্থায় রুমি বেগমের মৃত্যু

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত রুমি বেগম গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে ঢাকায় বসবাসরত কয়েকজন আত্মীয় বেড়াতে তাদের বাড়িতে আসেন। তাদের দেখাশোনা করেন রুমি। আত্মীয়রা ঢাকা ফিরে যাওয়ার প্রায় ১৫ দিন পর জ্বরে আক্রান্ত হন তিনি।

প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

আরও পড়ুনঃ  ২০ বছরের ডাক্তারি ছেড়ে ভাপা রুটির দোকান, নতুন জীবনেই সুখী দং মিন

একদিনে নতুন রোগী ৭৫

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে রংপুরে ৩২ জন, দিনাজপুরে ৪ জন, নীলফামারীতে ১৩ জন, লালমনিরহাটে ১০ জন, গাইবান্ধায় ৩ জন এবং ঠাকুরগাঁওয়ে ১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরে আক্রান্ত আড়াই হাজারের বেশি

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর সকাল পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২২ জন।

আরও পড়ুনঃ  ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি