ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রথযাত্রা ও উল্টো রথযাত্রা ঘিরে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৩০ সময় দেখুন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, উগ্রবাদী তৎপরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‍্যাব বরাবরের মতো পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান এবং প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি সম্ভাব্য সহিংসতা প্রতিরোধেও বাহিনীটি সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ  ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা

র‍্যাব জানায়, ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পৃথক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রথযাত্রার রুটজুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, আগাম তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

এ ছাড়া ২৪ জুলাই উল্টো রথযাত্রার দিন জুমার নামাজসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রমের সময় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ুক: ডা. জুবাইদা রহমান

র‍্যাব আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন গুজব, উসকানিমূলক প্রচার, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শনাক্ত করতে সাইবার পেট্রোলিং জোরদার করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব বলেছে, রথযাত্রা ও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে এবং সব নাগরিকের নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

রথযাত্রা ও উল্টো রথযাত্রা ঘিরে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

আপডেটের সময়: ০৩:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, উগ্রবাদী তৎপরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‍্যাব বরাবরের মতো পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান এবং প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি সম্ভাব্য সহিংসতা প্রতিরোধেও বাহিনীটি সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ   ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

র‍্যাব জানায়, ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পৃথক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রথযাত্রার রুটজুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, আগাম তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

এ ছাড়া ২৪ জুলাই উল্টো রথযাত্রার দিন জুমার নামাজসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রমের সময় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান