ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও এআই সম্পর্কে ধারণা থাকতে হবে: অর্থমন্ত্রী সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পীরগঞ্জের ওসির বিরুদ্ধে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার, দলে ৫ অন্তঃসত্ত্বা নারী কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত আরও দুই বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রমজানে পণ্যের সংকট হবে না, আমদানি প্রক্রিয়ায় পর্যাপ্ত মজুত: বাণিজ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ডলারের দর বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা, যার প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, দেশের যেকোনো স্থান থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। একই সঙ্গে বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম পর্যবেক্ষণে চেম্বার নিয়মিত আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে।

আরও পড়ুনঃ  ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি’, মহব্বতের আগে শাকিবের বার্তা

তিনি বলেন, প্রতি ১৫ দিন পরপর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে। কোনো পণ্যের সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন তেল, পাম তেল ও চিনির সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

রমজানে পণ্যের সংকট হবে না, আমদানি প্রক্রিয়ায় পর্যাপ্ত মজুত: বাণিজ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৫:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুতে সহযোগিতা করবে বিএসইসি

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা, যার প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, দেশের যেকোনো স্থান থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। একই সঙ্গে বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।

আরও পড়ুনঃ  হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য