ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সাক্ষাৎকালে এসব আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল

সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। এ সময় গম ও সার সরবরাহে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে অমীমাংসিত চুক্তি ও দলিলগুলো দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

সাক্ষাতে দক্ষ অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৃত্তি ও একাডেমিক বিনিময়সহ শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।

আরও পড়ুনঃ  পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন, নিয়োগ হবে কনস্টেবল ও এসআই

জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব দেয় মস্কো। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে রাশিয়া আগ্রহী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৫:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সাক্ষাৎকালে এসব আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  অভিনেত্রী থেকে গায়িকা, নতুন পরিচয়ে ফিরছেন বুবলী

সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। এ সময় গম ও সার সরবরাহে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে অমীমাংসিত চুক্তি ও দলিলগুলো দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন, নিয়োগ হবে কনস্টেবল ও এসআই

সাক্ষাতে দক্ষ অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৃত্তি ও একাডেমিক বিনিময়সহ শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।

আরও পড়ুনঃ  বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার