ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন। দুই দিনের সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তিনি ঢাকায় ফিরে আসবেন।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার সফরসঙ্গীদের জন্য প্রয়োজনীয় আবাসন ও যানবাহনের ব্যবস্থা করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুলের প্রথম সফর। ফলে তার এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৯:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন। দুই দিনের সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তিনি ঢাকায় ফিরে আসবেন।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার সফরসঙ্গীদের জন্য প্রয়োজনীয় আবাসন ও যানবাহনের ব্যবস্থা করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি