ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ না ফেরার দেশে কালবেলার সাংবাদিক সাজুর বাবা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান নেপালে ত্রাণ নিয়ে হাজির সোনু সুদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রপতির নিজ জেলা ঠাকুরগাঁও সফর ৬ সেপ্টেম্বর, থাকছেন দুই দিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

রাষ্ট্রপতি পদ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে যাবেন তিনি। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা শহর ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

রাষ্ট্রপতির সফরের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

আরও পড়ুনঃ  জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ওই দিন হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

আরও পড়ুনঃ  মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানে সৌদি-তুরস্কের ইতিবাচক সাড়া

এরপর শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে রাষ্ট্রপতির। কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আরও পড়ুনঃ  প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির সফর ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিজ জেলায় রাষ্ট্রপতির এটি প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন

রাষ্ট্রপতির নিজ জেলা ঠাকুরগাঁও সফর ৬ সেপ্টেম্বর, থাকছেন দুই দিন

আপডেটের সময়: ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে যাবেন তিনি। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা শহর ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

রাষ্ট্রপতির সফরের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকটে শিল্পে স্বস্তির আশা, দ্রুত বৈঠক চান অংশীজনেরা

সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ওই দিন হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

আরও পড়ুনঃ  প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

এরপর শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে রাষ্ট্রপতির। কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আরও পড়ুনঃ  বিপিএলের বিরতিতে নতুন চমক, ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট আনছে বিসিবি