ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লালমনিরহাট সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও নজরদারির মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নিজস্ব ভূখণ্ডে ফিরিয়ে নেয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) ভোরে জেলার চারটি পৃথক সীমান্ত পয়েন্টে ৩৩ জনের অবস্থান শনাক্ত করা হয়। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান শনাক্ত হওয়ার পর বিজিবি সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং কৌশলগত অবস্থান গ্রহণ করে। ফলে তারা দিনভর শূন্যরেখা ও ভারতীয় অংশে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

আরও পড়ুনঃ  ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

১৫ বিজিবির মিডিয়া সেল জানিয়েছে, সীমান্তে অবস্থানরত সকল ব্যক্তিকে পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাদের নিজস্ব ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  টেকনাফে মানবপাচারকারীদের গোলাগুলি: সৈনিক তিতাস শেখের বীরত্বপূর্ণ আত্মত্যাগ”

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

লালমনিরহাট সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আপডেটের সময়: ০১:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও নজরদারির মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নিজস্ব ভূখণ্ডে ফিরিয়ে নেয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) ভোরে জেলার চারটি পৃথক সীমান্ত পয়েন্টে ৩৩ জনের অবস্থান শনাক্ত করা হয়। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”