ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শর্ত পূরণে পর্যায়ক্রমে এমপিওভুক্ত হবে নন-এমপিও ডিগ্রি কলেজ

সারাদেশের নন-এমপিও ডিগ্রি কলেজগুলোকে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার সর্বশেষ পরিসংখ্যানও জাতীয় সংসদে তুলে ধরেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. গোলাম রছুলের পৃথক দুটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ৯৯ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এছাড়া ৩২ হাজার ৬৬৩টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে অধ্যয়ন করছে ৬০ লাখ ৮৯ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষাকে আরও সমন্বিত ও দক্ষতাভিত্তিক করতে জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

মাদ্রাসা শিক্ষার পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ৯ হাজার ২৯৫টি, যেখানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৭ হাজার ৫২৮টি এবং সেখানে প্রায় ১০ লাখ শিক্ষার্থী রয়েছে। এছাড়া হাফিজিয়া ও নূরানি মাদ্রাসাসহ দেশে প্রায় ২৫ হাজার কওমি মাদ্রাসায় প্রায় ৭০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার

তিনি জানান, কওমি ও ইবতেদায়ি মাদ্রাসার মূল কারিকুলাম অক্ষুণ্ন রেখে সেখানে ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

ডিগ্রি কলেজ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ব্যানবেইসের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ১ হাজার ৫০টি অ্যাকাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি পাস কলেজ এবং ৬৯৮টি অ্যাকাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি (সম্মান) কলেজ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬টি কলেজ ডিগ্রি পর্যন্ত এমপিওভুক্ত।

নন-এমপিও কলেজগুলোর বিষয়ে তিনি বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শর্ত পূরণে পর্যায়ক্রমে এমপিওভুক্ত হবে নন-এমপিও ডিগ্রি কলেজ

আপডেটের সময়: ০৭:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সারাদেশের নন-এমপিও ডিগ্রি কলেজগুলোকে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার সর্বশেষ পরিসংখ্যানও জাতীয় সংসদে তুলে ধরেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. গোলাম রছুলের পৃথক দুটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর