ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। কখনো পাকিস্তানি অভিনেত্রী, আবার কখনো বলিউড তারকাকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এবার সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কিয়ারাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, ভবিষ্যতেও থাকবে: আইজিপি

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘নেক্সট’। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা, ‘কবির সিং’খ্যাত এই অভিনেত্রীকে ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা

এর আগে শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের মন্তব্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের সাম্প্রতিক পোস্টের পর সম্ভাব্য নায়িকা হিসেবে সামনে এসেছে কিয়ারার নাম।

উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। এ কারণে ‘মোহাব্বাত’ সিনেমাতেও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকা থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকে।

আরও পড়ুনঃ  জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ

তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় অভিনয় করছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!

আপডেটের সময়: ০৫:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। কখনো পাকিস্তানি অভিনেত্রী, আবার কখনো বলিউড তারকাকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এবার সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কিয়ারাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘নেক্সট’। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা, ‘কবির সিং’খ্যাত এই অভিনেত্রীকে ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

এর আগে শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের মন্তব্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের সাম্প্রতিক পোস্টের পর সম্ভাব্য নায়িকা হিসেবে সামনে এসেছে কিয়ারার নাম।

উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। এ কারণে ‘মোহাব্বাত’ সিনেমাতেও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকা থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে বড় কূটনীতি

তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় অভিনয় করছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।