ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’ পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ মেসিকে দলে নেওয়ার ‘রসিকতা’ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩ ব্যাংক খাতে বড় ধস, লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক “সবার আগে বগুড়া নয়, সবার আগে বাংলাদেশ”— সংসদে এনসিপি এমপির বক্তব্য বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহজালাল মাজারের দানের ডেক সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে আসা ভক্তদের দানের হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে আড়ালে থাকা আয়-ব্যয়ের হিসাবে নজরদারি বাড়াতে মাজারের দানের ডেকগুলোতে (ডেকচি) সিলগালা করে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে বড় একটি কেন্দ্রীয় দানবাক্সের পাশাপাশি মাজারের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়। দানবাক্সগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় স্থাপিত তিনটি ডেকে সিলগালা করা হয়।

আরও পড়ুনঃ  বিলাসপুরে কলাবাগানে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির আলামত উদ্ধার

এর আগে গত শুক্রবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহর দানবাক্সে তালা দেয় জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এ দুই মাজারের বিপুল আয়-ব্যয়ের হিসাব নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকায় স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুনঃ  দর্শনা সীমান্তে ১২৫ জনকে জড়ো করেছে বিএসএফ, পুশ-ইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সিলেট সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন, ওয়াক্ফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্পষ্টতা ও নির্ভরযোগ্য হিসাবপত্রের ঘাটতির বিষয়টি সামনে আসে। এরপর আয়-ব্যয়ের হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নিয়মিত অডিট এবং নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বেড়ায় যমুনার ভাঙনে আতঙ্ক, নদীপাড়ে চরম উদ্বেগ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে এ হিসাব সংরক্ষণ করবে। এ সময়ের মধ্যে দানের উৎস, ব্যয়ের খাত এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

শাহজালাল মাজারের দানের ডেক সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

আপডেটের সময়: ০৮:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে আসা ভক্তদের দানের হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে আড়ালে থাকা আয়-ব্যয়ের হিসাবে নজরদারি বাড়াতে মাজারের দানের ডেকগুলোতে (ডেকচি) সিলগালা করে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে বড় একটি কেন্দ্রীয় দানবাক্সের পাশাপাশি মাজারের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়। দানবাক্সগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় স্থাপিত তিনটি ডেকে সিলগালা করা হয়।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার

এর আগে গত শুক্রবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহর দানবাক্সে তালা দেয় জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এ দুই মাজারের বিপুল আয়-ব্যয়ের হিসাব নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকায় স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুনঃ  জেলা প্রশাসকের আশ্বাসে ৫ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার