ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিবির ছাড়লেন সাদিক কায়েম, ডিএসসিসি মেয়র নির্বাচন ঘিরে জোরালো আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”

এর আগে, গত ১ মে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এ অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সে সময় তিনি নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার

মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। একই সময়ে ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা করায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে

এনসিপি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য তারা এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের আগে জোটগত সিদ্ধান্ত হলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

এদিকে, সাদিক কায়েমের ছাত্রশিবির থেকে বিদায় নেওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষকের মতে, এটি তার সম্ভাব্য মেয়র প্রার্থিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে এ বিষয়ে এখনো জামায়াতে ইসলামী বা সাদিক কায়েমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

শিবির ছাড়লেন সাদিক কায়েম, ডিএসসিসি মেয়র নির্বাচন ঘিরে জোরালো আলোচনা

আপডেটের সময়: ০৭:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”

এর আগে, গত ১ মে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এ অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সে সময় তিনি নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল

মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। একই সময়ে ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা করায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এনসিপি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য তারা এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের আগে জোটগত সিদ্ধান্ত হলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর