ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিল্প-অ্যাকাডেমিয়ার সেতুবন্ধনে গ্রিন ইউনিভার্সিটিতে এইচআর সামিট

ঢাকার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত ‘এইচআর সামিট-২০২৬: Empowering Today’s Talent to Lead Tomorrow’-এ শিল্পখাত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন দেশের শীর্ষ মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী ও শিক্ষাবিদরা।

শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি) আয়োজিত এ সম্মেলনে বক্তারা বলেন, শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ, ভবিষ্যৎ-উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে শিল্প-অ্যাকাডেমিয়ার সমন্বয় অপরিহার্য।

আরও পড়ুনঃ  বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, নতুন হার ৯.৫০ শতাংশ

সম্মেলনে দেশের বিভিন্ন খাতের প্রায় ৩০ জন মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানে তিনটি প্যানেল আলোচনা ও দুটি গোলটেবিল বৈঠকে ভবিষ্যতের কর্মশক্তি, নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থানমুখী দক্ষতা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মক্ষেত্রের পরিবর্তন এবং শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, এইচআর সামিট কেবল একটি অনুষ্ঠান নয়; এটি বিশ্ববিদ্যালয় ও করপোরেট খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু ডিগ্রি প্রদান নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলা।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি কার্যকর যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা এবং নেতৃত্বগুণ একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে তদন্তে ৪ সংস্থা

আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে সঠিক দক্ষতা ও পেশাগত প্রস্তুতির মাধ্যমে গড়ে তুলতে পারলে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান আরও শক্তিশালী হবে।

সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ ও করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের শেষে বক্তা ও আলোচকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

শিল্প-অ্যাকাডেমিয়ার সেতুবন্ধনে গ্রিন ইউনিভার্সিটিতে এইচআর সামিট

আপডেটের সময়: ০৫:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

ঢাকার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত ‘এইচআর সামিট-২০২৬: Empowering Today’s Talent to Lead Tomorrow’-এ শিল্পখাত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন দেশের শীর্ষ মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী ও শিক্ষাবিদরা।

শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি) আয়োজিত এ সম্মেলনে বক্তারা বলেন, শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ, ভবিষ্যৎ-উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে শিল্প-অ্যাকাডেমিয়ার সমন্বয় অপরিহার্য।

আরও পড়ুনঃ  ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী

সম্মেলনে দেশের বিভিন্ন খাতের প্রায় ৩০ জন মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানে তিনটি প্যানেল আলোচনা ও দুটি গোলটেবিল বৈঠকে ভবিষ্যতের কর্মশক্তি, নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থানমুখী দক্ষতা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মক্ষেত্রের পরিবর্তন এবং শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, নতুন হার ৯.৫০ শতাংশ

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, এইচআর সামিট কেবল একটি অনুষ্ঠান নয়; এটি বিশ্ববিদ্যালয় ও করপোরেট খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু ডিগ্রি প্রদান নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলা।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি কার্যকর যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা এবং নেতৃত্বগুণ একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ