ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত নোটিশে অভিযোগের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে যা বলা হয়েছে

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফখর উদ্দিন আহমেদকে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ইয়ামিন হত্যা: ট্রাইব্যুনালে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, শুরু হচ্ছে বিচারিক প্রক্রিয়া

পরবর্তীতে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৪ অক্টোবর ২০২৫ তারিখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

তবে নোটিশে অভিযোগ করা হয়, এরপরও তিনি এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিরা আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  সংসদ ভবনের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আগেও বহিষ্কৃত হয়েছিলেন

এর আগে ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানকেন্দ্রিক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ ওঠার পর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

যা বলছেন সংশ্লিষ্টরা

ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব মো. রুকুনুজ্জামান সরকার বলেন, বিষয়টি তারা জেনেছেন। তবে কী কারণে শোকজ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

অন্যদিকে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, এখনো তিনি আনুষ্ঠানিকভাবে শোকজের চিঠি হাতে পাননি। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি দেখেছেন এবং চিঠি সংগ্রহের চেষ্টা করছেন।

তিনি বলেন, “দল যদি সুনির্দিষ্টভাবে আমার কাছে ব্যাখ্যা চায়, আমি অবশ্যই দেব। আমি দলের প্রতি আনুগত্যশীল। আমার এলাকায় কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ?

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির শোকজ

আপডেটের সময়: ০৯:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত নোটিশে অভিযোগের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে যা বলা হয়েছে

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফখর উদ্দিন আহমেদকে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আরও পড়ুনঃ  হাইকোর্টে খারিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট

পরবর্তীতে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৪ অক্টোবর ২০২৫ তারিখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

তবে নোটিশে অভিযোগ করা হয়, এরপরও তিনি এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিরা আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ‘পিবি রেশিও’ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিএসইসি চেয়ারম্যানের

এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আগেও বহিষ্কৃত হয়েছিলেন

এর আগে ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানকেন্দ্রিক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ ওঠার পর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

যা বলছেন সংশ্লিষ্টরা

ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব মো. রুকুনুজ্জামান সরকার বলেন, বিষয়টি তারা জেনেছেন। তবে কী কারণে শোকজ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই।

আরও পড়ুনঃ  দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার