ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ নির্দেশনা অমান্য করে কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ালে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার কাজ করছে। এ বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলছে।

এ অবস্থায় বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে কেউ যেন বাড়িভাড়া বৃদ্ধি না করেন।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

তিনি বলেন, শ্রমিক অধ্যুষিত যেকোনো এলাকায় বাড়ির মালিকেরা ভাড়া বাড়ালে শ্রমিকদের প্রশাসনকে জানাতে হবে। প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পোশাক শ্রমিক অধ্যুষিত সব এলাকার জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।

মীর শাহে আলম আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আন্তরিক। তবে আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

আপডেটের সময়: ০৭:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ নির্দেশনা অমান্য করে কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ালে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার কাজ করছে। এ বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলছে।

এ অবস্থায় বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে কেউ যেন বাড়িভাড়া বৃদ্ধি না করেন।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ১৮০ জন

তিনি বলেন, শ্রমিক অধ্যুষিত যেকোনো এলাকায় বাড়ির মালিকেরা ভাড়া বাড়ালে শ্রমিকদের প্রশাসনকে জানাতে হবে। প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পোশাক শ্রমিক অধ্যুষিত সব এলাকার জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।

মীর শাহে আলম আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আন্তরিক। তবে আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে