ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী

সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, সবাইকে নিয়েই গণতন্ত্র। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও এর বাইরে নয়। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা গণমাধ্যমের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়েরও বড় দায়িত্ব।

আরও পড়ুনঃ  ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা

তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দায়িত্ব সবার। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করতে হবে।

গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ ছিল দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ সীমিত করা হয়েছিল। তবে প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যম দেশের বিভিন্ন অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের সংকটের খবর জনগণের সামনে তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, এ আন্দোলনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; বরং নিয়মনীতি অনুযায়ী তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

তিনি বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে। তবে কোনোভাবেই যেন আগের ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা

তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ সরকারকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। তাই সরকার কী করছে এবং কেন করছে—সেসব জানার অধিকার জনগণের রয়েছে। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াই সংশ্লিষ্টদের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করবে—এটাই বার্তা। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যম ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, সবাইকে নিয়েই গণতন্ত্র। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও এর বাইরে নয়। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা গণমাধ্যমের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়েরও বড় দায়িত্ব।

আরও পড়ুনঃ  মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের হার কমেছে, তবুও আক্রান্ত ২০ হাজারের বেশি

তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দায়িত্ব সবার। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করতে হবে।

গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ ছিল দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ সীমিত করা হয়েছিল। তবে প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যম দেশের বিভিন্ন অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের সংকটের খবর জনগণের সামনে তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬