ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রংপুর-রাজশাহীর ৭৫ সাংবাদিক

সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু, মরদেহ নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে

অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার ৬৩ জন এবং রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার আরও ১২ জনসহ মোট ৭৫ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৮ জন, কুড়িগ্রামের ১১ জন, জয়পুরহাটের ১১ জন, পঞ্চগড়ের ৭ জন, নীলফামারীর ৫ জন এবং নওগাঁর একজন সাংবাদিক রয়েছেন।

আরও পড়ুনঃ  বাস থামাতে গিয়ে প্রাণ গেল মাহিনের, নানার চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু

সামসুজ্জামান সামু বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

আরও পড়ুনঃ  অংক না পারায় ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকসহ রংপুর বিভাগের বিভিন্ন সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রংপুর-রাজশাহীর ৭৫ সাংবাদিক

আপডেটের সময়: ০৫:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  প্রেমের টানে দাকোপে চীনা প্রকৌশলী, বিয়ে বাংলাদেশি তরুণীকে

অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার ৬৩ জন এবং রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার আরও ১২ জনসহ মোট ৭৫ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৮ জন, কুড়িগ্রামের ১১ জন, জয়পুরহাটের ১১ জন, পঞ্চগড়ের ৭ জন, নীলফামারীর ৫ জন এবং নওগাঁর একজন সাংবাদিক রয়েছেন।

আরও পড়ুনঃ  ত্রিশালে ডাম্পট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সামসুজ্জামান সামু বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

আরও পড়ুনঃ  নাটোরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৬ রোগী