ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকদের বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনার মধ্যে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আগামী শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পার্বত্য জেলায় আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সংগঠনটির দাবি, বৃহস্পতিবার সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাজেকবাসীর দাবির প্রতিও সংহতি জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ  যুদ্ধ দ্রুত শেষ হবে, তেলের দাম কমার আশা ট্রাম্পের

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ও কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাম্বুলেন্স, রোগী ও লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আরও পড়ুনঃ  নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

এর আগে বৃহস্পতিবার ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’-এর ডাকা অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।

পুলিশ জানায়, বিশেষ নিরাপত্তায় পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়ি সদরে ফিরিয়ে নেওয়ার পথে উজো বাজার এলাকায় অবরোধকারীরা তাঁদের আটকে দেন। এতে প্রায় দেড় ঘণ্টা পর্যটকেরা আটকে থাকেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।

পরে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালান বলে পুলিশের বক্তব্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পর্যটক ও সরকারি সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালায়।

আরও পড়ুনঃ  ইয়েমেনে সামরিক শিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলি চলে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। তিনি আরও জানান, গোলাগুলির আগে অবরোধকারীদের ছোড়া ইট-পাটকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্য আহত হন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ

আপডেটের সময়: ০৭:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকদের বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনার মধ্যে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আগামী শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পার্বত্য জেলায় আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সংগঠনটির দাবি, বৃহস্পতিবার সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাজেকবাসীর দাবির প্রতিও সংহতি জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ  যুদ্ধ দ্রুত শেষ হবে, তেলের দাম কমার আশা ট্রাম্পের

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ও কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাম্বুলেন্স, রোগী ও লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আরও পড়ুনঃ  নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

এর আগে বৃহস্পতিবার ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’-এর ডাকা অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।

পুলিশ জানায়, বিশেষ নিরাপত্তায় পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়ি সদরে ফিরিয়ে নেওয়ার পথে উজো বাজার এলাকায় অবরোধকারীরা তাঁদের আটকে দেন। এতে প্রায় দেড় ঘণ্টা পর্যটকেরা আটকে থাকেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।

পরে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালান বলে পুলিশের বক্তব্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পর্যটক ও সরকারি সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালায়।

আরও পড়ুনঃ  ২৫ অক্টোবর রিয়াদ যাবে বিমান