ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সার্ককে কার্যকর আঞ্চলিক জোটে পরিণত করতে কাজ করবে বাংলাদেশ: শামা ওবায়েদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩২ সময় দেখুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও। এ সংকট কাটিয়ে উঠতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

আরও পড়ুনঃ  রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সার্ককে আবারও কার্যকর, গতিশীল ও বাস্তবসম্মত আঞ্চলিক সহযোগিতা সংস্থায় পরিণত করতে বাংলাদেশ কাজ করবে। তাঁর মতে, আঞ্চলিক সহযোগিতা জোরদার হলে সার্ক বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে।

আরও পড়ুনঃ  বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই

তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্কের সব সদস্য রাষ্ট্রের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছে ঢাকা। সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে সদস্য দেশগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরির উদ্যোগ, ওমানের সঙ্গে আলোচনায় ইরান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সার্ক ও বিমসটেক—উভয় আঞ্চলিক জোটের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করে যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সার্ককে কার্যকর আঞ্চলিক জোটে পরিণত করতে কাজ করবে বাংলাদেশ: শামা ওবায়েদ

আপডেটের সময়: ০৮:১৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও। এ সংকট কাটিয়ে উঠতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

আরও পড়ুনঃ  বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সার্ককে আবারও কার্যকর, গতিশীল ও বাস্তবসম্মত আঞ্চলিক সহযোগিতা সংস্থায় পরিণত করতে বাংলাদেশ কাজ করবে। তাঁর মতে, আঞ্চলিক সহযোগিতা জোরদার হলে সার্ক বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৯৫