ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সার্ককে ফের সক্রিয় করতে বাংলাদেশের নতুন উদ্যোগ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়। এ লক্ষ্যে নিয়মিত রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০ পেট্রোল বোমা

সার্কের সামনে যেসব চ্যালেঞ্জ

সাক্ষাৎকালে সার্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিদায়ী মহাসচিব গোলাম সারওয়ার। সংস্থাটির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

গোলাম সারওয়ার বলেন, সার্কের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নয়ন সহযোগীদের সহায়তায় সংস্থাটির বিভিন্ন কর্মসূচিও চলমান রয়েছে।

এ সময় তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার

সার্ককে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ভবিষ্যতে সক্রিয় ভূমিকা রাখতে চায়।

এ ক্ষেত্রে শুধু সরকারি পর্যায়ের যোগাযোগ নয়, নিয়মিত রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

গোলাম সারওয়ারের নেতৃত্বের প্রশংসা

বিদায়ী মহাসচিব গোলাম সারওয়ারের নেতৃত্বের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মেয়াদে সার্কের কার্যক্রমে যে গতি এসেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে সার্কের পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া নির্বিঘ্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশের পক্ষ থেকে সার্কের কার্যক্রমে ভবিষ্যতেও অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সার্ককে ফের সক্রিয় করতে বাংলাদেশের নতুন উদ্যোগ

আপডেটের সময়: ০৯:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়। এ লক্ষ্যে নিয়মিত রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ১৮০ দিনে পুঁজিবাজার সংস্কারে সরকারের যত উদ্যোগ

সার্কের সামনে যেসব চ্যালেঞ্জ

সাক্ষাৎকালে সার্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিদায়ী মহাসচিব গোলাম সারওয়ার। সংস্থাটির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

গোলাম সারওয়ার বলেন, সার্কের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নয়ন সহযোগীদের সহায়তায় সংস্থাটির বিভিন্ন কর্মসূচিও চলমান রয়েছে।

এ সময় তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের বিরুদ্ধে ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিল দক্ষিণ কোরিয়া

আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার

সার্ককে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ভবিষ্যতে সক্রিয় ভূমিকা রাখতে চায়।

এ ক্ষেত্রে শুধু সরকারি পর্যায়ের যোগাযোগ নয়, নিয়মিত রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প