ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার অন্যতম প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের কারণে জনগণের মধ্যে সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা ও সম্মান তৈরি হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বারবার সাহসিকতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মর্যাদা ধরে রাখতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমি এক সেনা পরিবারে বড় হয়েছি। তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আরও সুনাম ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে।

আরও পড়ুনঃ  পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

মহড়া চলাকালে তিনি যুদ্ধক্ষেত্রের কৌশলগত অবস্থান, রণকৌশলের প্রয়োগ, মৌখিক নির্দেশনার বাস্তবায়ন, দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রশিক্ষণের মান ও অভিযানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  মোজতবা খামেনির অবস্থান খুঁজতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েল, নির্ভরতা বাড়ছে মানব গোয়েন্দা তথ্যে

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসে সময় কাটান, তাদের অভিজ্ঞতা ও দায়িত্ব সম্পর্কে খোঁজখবর নেন এবং মহড়ায় অংশ নেওয়া সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৭:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার অন্যতম প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের কারণে জনগণের মধ্যে সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা ও সম্মান তৈরি হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বারবার সাহসিকতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মর্যাদা ধরে রাখতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমি এক সেনা পরিবারে বড় হয়েছি। তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আরও সুনাম ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে।

আরও পড়ুনঃ  ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

মহড়া চলাকালে তিনি যুদ্ধক্ষেত্রের কৌশলগত অবস্থান, রণকৌশলের প্রয়োগ, মৌখিক নির্দেশনার বাস্তবায়ন, দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রশিক্ষণের মান ও অভিযানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই