ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় আর্জেন্টিনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রাথমিকভাবে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি করে পরবর্তী দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে দায়িত্বে রাখার পরিকল্পনা রয়েছে।

লাতিন আমেরিকার একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনির সঙ্গে এএফএর নতুন চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের সঙ্গে নিজের অধ্যায় শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। ফাইনালে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অশ্রুসিক্ত অবস্থায় বলেন, ‘লো সিয়েন্তো’, যার অর্থ ‘দুঃখিত’।

আরও পড়ুনঃ  বুলডোজারে মাটি সরাতেই মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড

চলতি বছরের ডিসেম্বরেই এএফএর সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর চুক্তি নবায়ন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সাম্প্রতিক আলোচনায় পরিস্থিতি বদলেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এএফএ ও স্কালোনির মধ্যে এ বিষয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি নবায়নে স্কালোনি সম্মতি জানিয়েছেন। এখন মূলত আর্থিক বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

এদিকে লাতিন আমেরিকার ক্রীড়াভিত্তিক টিভি ও রেডিও নেটওয়ার্ক ডি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তিটি হতে পারে ‘২+২’ ফর্মুলায়। অর্থাৎ প্রথমে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি করে পরবর্তীতে তা আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেওয়ার সুযোগ রাখা হতে পারে।

আরও পড়ুনঃ  খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার ৩, একজনের স্বীকারোক্তি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর একাধিক খেলোয়াড়ের শাস্তি এবং লিওনেল মেসির অবসর নিয়ে আর্জেন্টিনা ফুটবলে নানা পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের উদ্যোগ দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, স্কালোনিকে রাখার বিষয়ে দলের খেলোয়াড়দের মতামতও নেওয়া হয়েছে। সেখানে অধিকাংশ খেলোয়াড়ই তাঁর সঙ্গে চুক্তি নবায়নের পক্ষে মত দিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে শিগগিরই স্কালোনির চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় আর্জেন্টিনা

আপডেটের সময়: ১০:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রাথমিকভাবে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি করে পরবর্তী দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে দায়িত্বে রাখার পরিকল্পনা রয়েছে।

লাতিন আমেরিকার একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনির সঙ্গে এএফএর নতুন চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের সঙ্গে নিজের অধ্যায় শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। ফাইনালে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অশ্রুসিক্ত অবস্থায় বলেন, ‘লো সিয়েন্তো’, যার অর্থ ‘দুঃখিত’।

আরও পড়ুনঃ  বুলডোজারে মাটি সরাতেই মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড

চলতি বছরের ডিসেম্বরেই এএফএর সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর চুক্তি নবায়ন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সাম্প্রতিক আলোচনায় পরিস্থিতি বদলেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এএফএ ও স্কালোনির মধ্যে এ বিষয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি নবায়নে স্কালোনি সম্মতি জানিয়েছেন। এখন মূলত আর্থিক বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা, তদন্তে পুলিশ